নিজস্ব প্রতিনিধি, বারাসত: দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বারাসাতের কাজীপাড়া(Barasat Kajipara) এলাকায় ।বারাসতের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে BCA বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রনাথ দে (১৯)(Chandranath Dey) মেসের ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । বাঁকুড়ার অশনি কোটার বাসিন্দা এই ছাত্র । মেসের পড়ুয়া আবাসিকদের কাছ থেকে জানা যায়, দ্বিতীয় বর্ষের এই ছাত্র একাই থাকতো এই আবাসনের দ্বিতীয় তলার ৯ নম্বর ঘরে ।মাত্র দেড় মাস এই নতুন মেসে আবাসিক হিসেবে আসে সে ।
অন্যান্য আবাসিক পড়ুয়া সূত্রে জানা যায় , দুপুর একটা নাগাদ ঐ পড়ুয়া একাই ঘরে বসে ফোনে কথা বলছিল। অন্য আবাসিক পড়ুয়ারা সে সময় মেস ছেড়ে বেরিয়ে গেলে সেই সুযোগেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দ্বিতীয় বর্ষের এই ছাত্র । অন্য ছাত্ররা আবাসনে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মেসির মালিককে খবর দেয় । এরপরে বারাসত থানার পুলিশকে খবর দেওয়া হলে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ।
যদিও গোটা বিষয় নিয়ে মুখ খুলতে চাননি মেসের মালিক। ময়না তদন্তের জন্য মৃতদেহ বারাসত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি মৃত ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে । তবে আত্মহত্যা না অন্য কিছু, গোটা বিষয় তদন্ত শুরু করেছে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।