নিজস্ব প্রতিনিধিঃ এবার বাথরুমেও দিতে লাগবে কর ? হিমাচল শহরের এলাকার বাসিন্দাদের উপর টয়লেট সিটে প্রতি ২৫ টাকা ট্যাক্স হবে। এমন খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে দেশজুড়ে। এই প্রসঙ্গে কংগ্রেস সরকারকে আক্রমণ শানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে স্বচ্ছতা অভিযানকে জনগণের আন্দোলন হিসেবে গড়ে তুলেছেন, অন্যদিকে কংগ্রেস টয়লেটের জন্য জনসাধারণের থেকে টাকা তুলছে।
যদিও এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। রাজ্যে এমন কোনও টয়লেট ট্যাক্স নেই বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ১০০ টাকা জলের করের মধ্যে ২৫ শতাংশ টয়লেট ট্যাক্স হিসেবে ধার্য করা হবে। জলের জন্য প্রতি পরিবার থেকে ১০০ টাকা ভর্তুকি নেওয়ার প্রস্তাব দে্ওয়া হয়েছিল। তার মধ্যে শুধু বাড়ি নয় পাঁচতারা হোটেল ও ছোট হোটেলগুলিতেও এই নতুন করের পরিষেবার আওতার মধ্যে আনা হয়েছে।
এই শৌচাগারে কর বসানোকে নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগও। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, এটি মানসিক, অর্থনৈতিক দেউলিয়ার প্রতিফলন হিমাচল সরকারের। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ফ্রি ওয়াটার মিটার চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল।