Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অষ্টম শ্রেণী পাশ হলেই পুজোর আগে চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার, দেখুন আবেদন পদ্ধতি

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর আগে গোলমালের পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের তরফে একাধিক হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপুজোর 4 টে দিন রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে ঢল নামে মানুষের। আর সেই ভিড় সমাল দিতেই সম্ভবত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোমগার্ড নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী, মাসিক বেতন কত? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে।

পদের নাম
হোমগার্ড

শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যেকোনও জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোনও স্বীকৃত বিদ্যালয়ে থেকে নূন্যতম অষ্টম শ্রেনী পাশ করতে হবে।

বয়স
এই কাজের জন্য 18 থেকে 40 বছরের যেকোনও ব্যক্তি আবেদন করতে পারেন।

মাসিক বেতন
যেহেতু নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে রাজ্যে হোম গার্ড পদে নিয়োগ করা হবে। ফলে প্রতিদিন 600 টাকা করে অর্থাৎ মাসিক 18 হাজার টাকার কাছাকাছি বেতন পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি
হোমগার্ড হিসেবে চাকরি করতে চাইলে প্রার্থীদের স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। এরপর নিজের প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস দ্বারা সেই পত্র পূরণ করে তা স্থানীয় থানাতেই জমা করে আসতে হবে।

নিয়োগ প্রক্রিয়া
এই পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র গ্রহণ করার পর শারীরিক পরীক্ষা করা হবে। তাতে উত্তীর্ণ হয়ে 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা দিয়ে পাশ করলে ফাইনাল ইন্টারভিউতে বসার সুযোগ পাওয়া যাবে।

উল্লেখ্য, রাজ্যের হোমগার্ড পদে চাকরি করতে হলে পুরুষ প্রার্থীদের উচ্চতা 160 সেন্টিমিটার এবং মহিলাদের 152 সেন্টিমিটার হতে হবে। পাশাপশি ওজনের দিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছে। পুরুষদের 51 কেজির বেশি ওজন হলে চলবে না, মহিলাদের ক্ষেত্রে তা আরও কম।

হায়রে আত্মনির্ভর ভারত! পেটে ভাত জোটাতে ফুটপাতে বসে জুতো সেলাই এমএ পাশ যুবকের

সপ্তম শ্রেণি পাশ হলেই সেন্ট্রল ব্যঙ্কে চাকরির সুযোগ, জেনে নিন বিস্তারিত

বিয়ের দিনই চাকরি না থাকার দুঃসংবাদ পেলেন তরুণী

যোগী রাজ্যে সরকারি পরীক্ষায় ফাঁস প্রশ্নপত্র, আত্মঘাতী চাকরি প্রার্থী

বন্যপ্রাণী হামলায় নিহত ৬৭৫ জন পরিবারকে চাকরি দিল রাজ্য সরকার

‘যারা সোনা, রূপো বা ব্রোঞ্জ পেয়েছে, তাঁরা চাকরি চাইলে চাকরি দেবে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশে ২৭ বছর পর মিলল চাকরি

চাকরির সুযোগ দেওয়ার নামে প্রতারণা, ১০০ ওয়েবসাইট বন্ধের নির্দেশ কেন্দ্রের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00