Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খালেদাকে চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিরোধী দল বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক। এদিন এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিনা, তা নিয়ে সরকারের শীর্ষ মহলের কাছে শিগগিরই মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়।’

দীর্ঘদিন ধরেই অসুস্থ ৭৭ বছর বয়সী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। প্রথমে তাঁকে সিসিইউ’তে রাখা হলেও গত রবিবার দুপুরে তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়। যদিও তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকি‍ৎসকরা। ইতিমধ্যেই উন্নত চিকি‍ৎসার জন্য দলনেত্রীকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবি জানিয়ে রাজপথে নেমেছেন বিএনপি নেতা-কর্মীরা।

প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সম্প্রতি বিএনপিপন্থী ১৫ জন আইনজীবী দেশের আইন ও বিচার মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের পরে মাসাধিককাল কেটে গেলেও কেন কোনও সিদ্ধান্ত জানানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খালেদার চিকি‍ৎসা নিয়ে সরকারের ঢিলেঢালা মনোভাবের বিষয়ে জানতে চাওয়া হলে এদিন আইন মন্ত্রী বলেন, ‘বিএনপি সমর্থক আইনজীবীরা দাবির সপক্ষে যে সব তথ্য ও নথি দিয়েছেন তা খতিয়ে দেখা হয়েছে। তাঁরা যে বক্তব্য রেখেছেন, তা আইনিভাবে সমর্থনযোগ্য নয়।’

তবে কি খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এই মুহুর্তে কিছু জানাচ্ছি না। শিগগিরই আইন মন্ত্রণালয়ের মতামত জানিয়ে দেওয়া হবে।’

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00