Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ হাজার পেজারে গোপনে বিস্ফোরক রেখেছিল মোসাদ, দাবি হিজবুল্লাহর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই লেবাননে পেজার বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছিলেন প্রায় ৩ হাজার জন। এবার এই ঘটনায় বিস্ফোরক তথ্য উঠে এল। জানা গিয়েছে, হিজবুল্লাহর কেনা (লেবাননের সশস্ত্র গোষ্ঠী)পাঁচ হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পেজারগুলো (যোগাযোগের যন্ত্র)তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এই কোম্পানি থেকে পাঁচ হাজার পেজার কিনতে নির্দেশ(ক্রয়াদেশ) দিয়েছিল হিজবুল্লাহ। কয়েকটি সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে পেজারের চালানটি লেবাননে পৌঁছায়।

লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, উৎপাদন পর্যায়েই পেজারগুলোয় পরিবর্তন এনেছিল ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু তাই নয়,  মোসাদ যন্ত্রের (পেজার) ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল। এই বোর্ডে বিস্ফোরক উপাদান ছিল। এর একটি সাংকেতিক ভাষা গ্রহণের ক্ষমতা ছিল। যেকোনোভাবেই হোক, এটি চেনা খুব কঠিন। এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও ধরা পড়ে না ।

এই সূত্রটি আরও জানিয়েছে, তিন হাজার পেজার বিস্ফোরিত হয়েছে, সেগুলো বিস্ফোরণের আগে সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল। আর এই কারণে বিস্ফোরকগুলি সক্রিয় হয়ে ওঠেছিল। এর ফলেই বিস্ফোরন ঘটে। নতুন পেজারগুলোর মধ্যে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল বলে জানা গিয়েছে।

যদিও এই নিয়ে মুখ খুলেছে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হসু চিং-কুয়াং। তিনি জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তাঁর কোম্পানি তৈরি করেনি। এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। এটির (ইউরোপীয় একটি প্রতিষ্ঠান)তাইপেভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দেওয়া ছিল।

যদিও ইউরোপীয় কোম্পানিটির নাম জানায় নি কুয়াং। বুধবার (১৮ সেপ্টেম্বর) তিনি জানান, ‘পণ্যটি (পেজার) আমাদের নয়। সেখানে আমাদের ব্র্যান্ডের নামটি বসানো হয়েছে শুধু।’

অন্যদিকে হিজবুল্লাহ পেজার বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করেছে। ইজরায়েলের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনা নিয়ে কোন মন্তব্য করে নি ইজরায়েলি সেনাবাহিনী।

লেবাননের নিরাপত্তা সূত্র পেজারের এপি ৯২৪ মডেলের একটি ছবি চিহ্নিত করেছে। এটি দেখতে অন্য পেজারের মতোই। তারহীন এই যন্ত্রে বার্তা আসে, তা দেখা যায়। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে ফোন করা যায় না। ইজরায়েল যেন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করতে না পারে, সে জন্য যোগাযোগের একটি মাধ্যম হিসেবে গোষ্ঠীটি পেজার ব্যবহার করে আসছে।

হিজবুল্লাহ প্রাক্তন প্রধান নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বেইরুতে লাখো মানুষের ঢল

অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

যুদ্ধে ক্ষতিগ্রস্ত লেবানিজদের ৫ কোটি ডলার অনুদান দেবে হিজবুল্লাহ

বন্ধ হবে কি রক্তক্ষয়ী যুদ্ধ ? আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ

ফের ইজরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা হিজবুল্লাহর

ফের তেল আবিবে ইজরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহর নতুন প্রধান, কে এই নাঈম কাশেম

হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংস করতে ১ লক্ষ কেজি বিস্ফোরক ব্যবহার ইজরায়েলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00