জুনিয়র ছাত্রদের র‍্যাগিং, ব্যপক মারধরের অভিযোগে গ্রেফতার ৫ MBA পড়ুয়া

হিমাচল প্রদেশের সোলান জেলার বাহরা বিশ্ববিদ্যালয়ের তিনজন MBA প্রথম বর্ষের ছাত্রকে মানসিক নির্যাতন, যৌন নিগ্রহ, র‍্যাগিংয়ের অত্যাচার করায় গ্রেফতার করা হল একই বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষার্থীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের র‍্যাগিংয়ের উৎপাত। গোটা দেশ যেখানে মেয়েদের নিরাপত্তার জন্যে উত্তাল, সেখানে কলেজের ছাত্রদেরও নিরাপত্তা নিয়ে যথেষ্ঠ প্রশ্ন উঠছে। মানুষ এখন কোথায় সুরক্ষিত, দিকে দিকে এই প্রশ্নটাই উঠছে বারংবার! সেখানে কলেজ-স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানেও কেউ সুরক্ষিত নয়। সম্প্রতি হিমাচল প্রদেশের একটি কলেজে ঘটে গেল মর্মান্তিক ঘটনা! হিমাচল প্রদেশের সোলান জেলার বাহরা বিশ্ববিদ্যালয়ের তিনজন MBA প্রথম বর্ষের ছাত্রকে মানসিক নির্যাতন, যৌন নিগ্রহ, র‍্যাগিংয়ের অত্যাচার করায় গ্রেফতার করা হল একই বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পরেই অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা নাগাদ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা-মা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছনোর পরেই সে কান্দাঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে র‍্যাগিং য়ের শিকার হওয়া ছাত্র বলেছেন, তিনি অভিযুক্তদের দেওয়া মদ খেতে অস্বীকার করায় তাঁকে মারধর করতে শুরু করে অভিযুক্তরা। সাংঘাতিক ভাবে তাঁকে মারধর করা হয়। সম্প্রতি র‍্যাগিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে।ভিডিওতে দেখা গিয়েছে, সিনিয়র ছাত্ররা হোস্টেলের একটি কক্ষে অ্যালকোহল এবং ধূমপান করছে। তখনই তাঁরা ওই জুনিয়র ছাত্রকে জোরপূর্বক মদ খেতে বাধ্য করে। আর সে মদ খেতে অস্বীকার করায় সিনিয়র ছাত্ররা তাঁকে বেল্ট দিয়ে মারধর করে, লাথি মারে এবং ভিকটিমকে চড় মারতে শুরু করে।

 

সূত্রের খবর, ঘটনার দিন ৭ সেপ্টেম্বর যখন বিশ্ববিদ্যালয়ের MBA প্রথম বর্ষের ২ ছাত্র মানিক এবং করণ শ্রেণীকক্ষে আসেন, তখন সিনিয়ররা এসে তাঁদের অন্য একটি কক্ষে নিয়ে যায়। এরপর তাঁদের রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সিনিয়ররা। এরপরেই শুরু হয় তাদের উপর অত্যাচার। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই বিশ্ববিদ্যালয়ের ৫ সিনিয়র ছাত্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫, ১২৭, ১৯০, ১৯১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

লাহুল-স্পিতি ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ বাঙালি, আতঙ্কের রাত কাটাচ্ছে পরিবার

১১ বার মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান! হিমাচল প্রদেশে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৬

হিমাচলে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ জিপ উল্টে নিহত ৫

বজ্রপাতে চুরমার হয় শিবলিঙ্গ, প্রাচীন বিজলী মহাদেব মন্দিরের বন্ধ হয়ে যাওয়া কোন বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে

এক মাসে ২১০ কোটি! বিদ্যু‍ৎ বিল হাতে পেয়েই চোখ ছানাবড়া গ্রাহকের

মাঝ আকাশে দমকা হাওয়া, কুলুতে প্যারাসুট থেকে নিচে পড়ে মৃত্যু পর্যটকের

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ একাধিক রাস্তা, শীতের বলি ৪

লাদাখে -১৫, হিমাচলে -১১.৫ ডিগ্রি, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]