ময়নায় এনআইএ’র ২০০ জনের সদস্য ১৪ টি টিমে ভাগ হয়ে শুরু করেছে তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়না: ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগে ময়নার বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় ফের ময়নার বাকচায় তদন্ত করতে হাজির এন আই এ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মঙ্গলবার ঘটনার পুন: নির্মাণ করে এন আই এ(NIA)।২০২৩-এর ১লা মে পূর্ব মেদিনীপুরের ময়নার(Mayna) বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার ময়না। ইতিমধ্যেই এই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে এন আই এ। মঙ্গলবার এন আই এ এর আধিকারিকরা বাড়ির সদস্যদের জিঙ্গাসাবাদ করে, কি হয়েছিল সেদিনের ঘটনা সম্পর্কে।

এন আই এ – সূত্রের খবর, এই ঘটনায় পুনঃনির্মাণ করেন তারা। এই খুনের ঘটনায় মোট ৩৪ জনের নামে এফ আই আর(FIR) হয়। তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই হাইকোর্টের নির্দেশে বাকচার বিজয়কৃষ্ণ ভূঁঞা খুনের ঘটনায় এন আই এ তদন্ত শুরু হয়। সে ক্ষেত্রে মঙ্গলবার আচমকাই ভোর রাত থেকে প্রায় ২০০ জনের ১৪ টি টিম ভাগ করে ৯টি বাড়িতে এই ঘটনায় এফআইআরে নাম থাকা অভিযুক্ত মোট ৯ জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাড়িতে হানা দেয় এনআইএ।

তবে যদিও বেশ কয়েকজন ফেরার রয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকেই ময়নার বাকচা গোড়ামোহাল এলাকায় তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল, স্বপন ভৌমিক, তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ সৌমিত্র মন্ডল, শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এন আই এ।এছাড়া তদন্তের জন্য তৃণমূলের নেতা কমল খুটিয়া, মোহন মন্ডল, সুজিত কর, নবকুমার মন্ডল, অমিতাভ ভঞ্জ এদের বাড়িতে হানা দেয় এন আই এ। গোটা ময়না এলাকা জুড়ে এন আই এর এই তল্লাশি ও তদন্তে সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]