পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : পুজো যত এগিয়ে আসছে, গাড়ি কোম্পানিগুলির দুর্দান্ত দুর্দান্ত অফারও গ্রাহকদের মন মাতিয়ে দিচ্ছে। এবার টাটা মোটরসের পরে এমনই এক মারাত্মক অফার নিয়ে এল Maruti Suzuki, যারা সম্প্রতি দেশ জুড়ে তাদের Nexa September Offer শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে যে, এই সেপ্টেম্বর মাসে Nexa-র যে কোনো মডেল কিনলেই গ্রাহকরা ২.৫ লক্ষ টাকা ছাড় পেতে পারেন। মারুতি তাদের প্রিমিয়াম এমপিভি ইনভিক্টো সহ Nexa লাইনআপের সমস্ত মডেলগুলিতে বিভিন্ন নগদ ছাড় এবং বোনাস নিয়ে এসেছে ৷ তাই আপনি যদি একটি Nexa গাড়ি কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনি Jimny SUV, Baleno হ্যাচব্যাক সহ মোট 8টি মডেল থেকে বেছে নিতে পারেন নিজের পছন্দসই গাড়িটি ৷
মারুতি সুজুকি যে গাড়িগুলিতে বিশেষ অফার দিচ্ছে, সেগুলি হল : Baleno, Jimny, Grand Vitara, Ignis, Ciaz, Fronx, XL6 ও Invicto ৷ জানা গেছে, এগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে Jimny তে। যে গ্রাহকেরা Jimny কিনবেন, তারা নগদ ছাড় পাবেন ১ লক্ষ টাকা আর গ্রাহক Maruti Suzuki Smart Finance (MSSF) এর সুবিধা নিতে চাইলে Zeta ভেরিয়েন্টে মোট 1.95 লক্ষ টাকা এবং Alpha ভেরিয়েন্টে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন ৷ যে গ্রাহকেরা Grand Vitara কিনতে চাইবেন, তারা এর শক্তিশালী-হাইব্রিড ভেরিয়েন্টগুলিতে বিনামূল্যে একটি 5-বছরের ওয়ারেন্টি পাবেন। এছাড়া বেশ কিছু গাড়িতে এক্সচেঞ্জ বোনাসও উপলব্ধ রয়েছে।
Maruti Suzuki তাদের কোন গাড়িতে কত টাকা ছাড় দিচ্ছে, তার তালিকাটি নিচে দেওয়া হল :
Jimny: মারুতির ফিন্যান্সিং অপশনগুলির মাধ্যমে জিমনিতে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সবচেয়ে বড় ছাড় পাওয়া যাচ্ছে ।
Grand Vitara: গ্র্যান্ড ভিটারায় ৯৩,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Baleno: বেলেনোতে ৫২,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Fronx: ফ্রনক্সে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Ignis: ইগনিসে ৫২,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Ciaz: সিয়াজে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
XL6: এই গাড়িটিতে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
Invicto: এই গাড়িটিতে ২৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
তবে জানিয়ে রাখা ভালো, অফারগুলি পরিবর্তনশীল হতে পারে ও অবস্থান এবং নির্দিষ্ট মডেলগুলির উপর ভিত্তি করে ছাড়গুলি পরিবর্তিত হতে পারে। তাই প্রয়োজনে আরও বিশদে জানতে চাইলে আপনার নিকটবর্তী Maruti Suzuki-এর শোরুমে যোগাযোগ করতে পারেন বা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।