Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, ধ্বংস ১২টি ড্রোন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। একের পর এক হামলা, পাল্টা হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। রাশিয়ার হামলার কড়া জবাব দিচ্ছে ইউক্রেন। এরই মধ্যে শনিবার (৩১ অগাস্ট) গভীর রাত থেকে মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

এই নিয়ে মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন সামাজিক মাধ্যমে জানান, মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে ওড়া অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে এই নিয়ে অঞ্চলটির গভর্নর আলেজান্দার বোগোমাজ জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ছোড়া কমপক্ষে ১২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি সমিরনভ আরও জানান, ‘এর মধ্যে দুটি যুদ্ধ যানও ধ্বংস করা হয়েছে তাতে চালক ছিল না। তবে এই অঞ্চলের কিছু অংশ দখল নিয়েছে ইউক্রেন বাহিনী।’ এই নিয়ে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’ যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেখায় নি ইউক্রেন।

অগাস্ট মাসের ৬ আগস্ট থেকে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে আক্রমণ করে ওই অঞ্চলের একটি অংশের দখল নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে মনে করছে বিশ্লেষকেরা।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছিলেন, ‘রাশিয়া এর সমুচিত জবাব দেবে। এই যুদ্ধে রাশিয়া জয়ী হবেই’ কুরস্ক থেকে ইউক্রেন বাহিনী সরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। যদিও ইউক্রেন জানিয়েছে রাশিয়ায় তাদের হামলা অব্যাহত রাখবে। এমতাবস্থায় রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নতু করে ভাবাচ্ছে বিশ্লেষকদের। যত দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায় শান্তি স্থাপন হওয়ার কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না বিশ্লেষকেরা।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00