Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেদারনাথে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল বায়ুসেনার হেলিকপ্টার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভয়াবহ দুর্ঘটনা। শনিবার  কেদারনাথে ভেঙে পড়ল ভারতীয়  বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। জানা গিয়েছে, শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যায় একটি হেলিকপ্টার। খবর পাওয়ার পরেই এয়ারলিফ্‌ট করে ফিরিয়ে আনছিল বায়ুসেনার এমআই-১৭ চপার।    বায়ুসেনার চপারের সঙ্গে চেন দিয়ে বেঁধে আনার সময় আচমকাই মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে যায় বায়ু সেনার কপ্টারটি। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় হেলিকপ্টারটি। জোর কদমে চলছে তল্লাশি।   তাই এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখন জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এদিন  কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে দুর্ঘটনাটি ঘটেছে।  

 বর্তমানে উত্তরাখণ্ডের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেদারনাথ যাত্রা ।  গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে  লাগাতার বৃষ্টির জেরে হাজার হাজার মানুষ আটকে পড়েছিলেন। তাদেরকে ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় উদ্ধার করে প্রশাসন। সেইজন্য বর্তমানে   বন্ধ রাখা হয়েছে কেদারের যাওয়া রাস্তা। তাই বর্তমানে তীর্থযাত্রীরা হেলিকপ্টারে করে যাচ্ছে কেদারনাথ ধামে। তবে এদিনের দুর্ঘটনায় হেলিকপ্টারের মধ্যে তীর্থযাত্রীরা ছিলেন কিনা তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, চলতি বছর মে মাসে কেদারনাথ যাত্রার পথে ঘটেছিল বিপত্তি।  যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে হেলিকপ্টার। তড়িঘড়ি করানো হয়েছিল ইমার্জেন্সি ল্যান্ডিং। সেইসময় কেদারনাথের হেলিপ্য়াড থেকে প্রায় ১০০ মিটার দূরে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়েছিল। আর তাতে প্রাণরক্ষা হয় কপ্টারের মধ্যে থাকা ছয় যাত্রীর। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কেদারনাথ ধামে ঘটল হেলিকপ্টার দুর্ঘটনা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00