নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হেমা কমিশন গঠন হওয়ার পর থেকেই মালয়ালম ইন্ডাস্ট্রি উত্তাল। এক এক করে অতীতে ঘটে যাওয়া সহ-অভিনেতাদের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টা সামনে আনছেন মালয়লাম অভিনেত্রী রা। এখনও পর্যন্ত মোট ১৭ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। যা মালায়ালাম চলচ্চিত্র শিল্পকে রীতিমতো নাড়া দিয়েছে। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই মালায়ালাম মুভি আর্টিস্টদের সমিতি তথা AMMA-থেকে বিদায় নিয়েছেন একাধিক অভিনেতা। যা কিনা সিনে সংগঠন বিলুপ্তির দিকে পরিচালিত করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা ও চলচ্চিত্র নির্মাতাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। মিনু মুনিরের পর এবার সহকারী অভিনেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন অভিনেত্রী সোনিয়া মালহার। তাঁর কথায়, ২০১৩ সালে একজন অভিনেতা তাকে একটি ছবির সেটে শ্লীলতাহানি করেছিলেন। তিনি ইতিমধ্যেই কেরল সরকার দ্বারা গঠিত বিশেষ তদন্ত দলের কাছে অভিযোগ দায়ের করেছেন। এর আগে মিনু মুনির, অভিনেতা এম মুকেশ, জয়সূর্য, মানিয়ানপিল্লা রাজু এবং ইদাভেলা বাবুকে সিনেমার শুটিং চলাকালীন হয়রানির দায়ে দোষী করেছেন।
এখন তাঁর অভিযোগ, অভিনেতাদের বিরুদ্ধে মুখ খোলার পর তিনি হুমকি বার্তা পাচ্ছেন। গত সন্ধ্যায়, তিনি সোশ্যাল মিডিয়ায় হুমকিমূলক বার্তার একটি স্ক্রিনশটও পোস্ট করেছিলেন। এদিকে ২০১৬ সালে একজন অভিনেত্রীর অভিযোগের পরে মালয়ালম অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিনেত্রীকে একটি ছবির আলোচনার জন্যে হোটেলে ডেকে তাঁকে যৌন হেনস্থা করেছে। অন্যদিকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেতার বিরুদ্ধে ৩৭৬ এবং ৫০৬ ধারার অধীনে একটি FIR নথিভুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত হাই প্রোফাইল চলচ্চিত্র ব্যক্তিদের বিরুদ্ধে করা এটা দ্বিতীয় FIR।
রঞ্জিত বালাকৃষ্ণানের বিরুদ্ধেও ২০০৯ সালে পশ্চিমবঙ্গের একজন অভিনেতাকে যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে অভিনেতা মুকেশ, যিনি একজন সিপিআই(এম) বিধায়কও, যৌন নির্যাতনের অভিযোগের পর ফাঁকে রাজ্য সরকারের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। অভিনেতা মিনু মুনির মুকেশের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের পর তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কেরল রাজ্য সরকার ২০১৭ সালে তিন সদস্যের বিচারপতি হেমা কমিটি গঠন করেছিল এবং ২০১৯ সালে রিপোর্ট জমা দিয়েছিল। রিলিজের আইনি চ্যালেঞ্জের কারণে রিপোর্টটি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।