Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় পদক্ষেপ, লাদাখে নতুন পাঁচ জেলা তৈরি করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সোমবার লাদাখে তৈরি করা হল নতুন পাঁচটি জেলা।  এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানালেন  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন ,’ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তৈরি করা হয়েছে  নতুন পাঁচটি জেলা। সেগুলি হল জাংস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং। ‘  

অমিত শাহ আরও জানান,’ এই জেলা ভাগের পরে   প্রতিটি কোণে সরকারের সুযোগ-সুবিধা পৌঁছে যাবে। ঘরে ঘরে আরও উন্নত পরিষেবা পৌঁছাবে। সেইজন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার ।‘ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘ লাদাখে পাঁচটি নতুন জেলা তৈরি  হওয়ায় ভালো ভাবে  প্রশাসনিক কাজ কর্ম করা যাবে । জাংস্কার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং  জেলায় জনগণেরা পাবেন বিশেষ সুবিধা।‘

উল্লেখ্য, গত ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর লাদাখকে  কেন্দ্র শাসিত প্রদেশ ঘোষণা করা হয়।  সেই থেকে লাদাখ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচালনাধীন।  চলতি বছর লাদাখে হয়েছিল লোকসভা নির্বাচন। এই আবহে লাদাখে আরও পাঁচটি নতুন জেলা তৈরির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তবে নতুন জেলা গঠনের ফলে লাদাখের মানুষ কতটা  উপকৃত হবেন  সেটাই এখন মূল দেখার বিষয় ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00