Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

EPL 2024-25: প্রথম ম্যাচে জোশুয়া জির্কজির গোলেই জয়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ অর্থাৎ EPL 2024-25। শুক্রবার ছিল প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই ফুলহ্যামকে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জশুয়া জির্কজির একটি গোলই জয় এনে দিল ম্যাঞ্চেস্টারকে। শুক্রবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে  প্রথম গোল পেতে বেশ বেগ পেতে হয়েছিল ম্যাঞ্চেস্টারকে। তবে অবশেষে ৮৭ মিনিটের মাথায় একটি গোল করলে জয় এনে দিল জশুয়া জির্কজি।

সব দিক থেকেই ম‍্যাচে ছিল  ম্যাঞ্চেস্টারের দাপট। এরআগে ফুলহ্যামকে এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একসঙ্গে খেলেছিল চলতি বছর ফেব্রুয়ারিতে। ঘরের মাঠেই ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের শুরু থেকেই ফুলহ্যামকে চাপে রেখেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।  

প্রথম ম্যাচে এই জয়ের পর জশুয়া বলেন,’ ঘরের মাঠে প্রথম জয়ে আমি গোল করেছি। এই অনুভূতিটা ছিল অন্য রকম। এই জয়ের থেকে ভাল আর কী হতে পারে। আমি ধন্য। সত্যিই অদ্ভুত এই অনুভূতি।‘ বলা বাহুল্য, ২৩ বছর বছর বয়সি এই ডাচ ফুটবলারকে গত মাসে ৪ কোটি ৭০ লক্ষ ডলারে বোলোনিয়া থেকে ইউনাইটেডে নাম লিখিয়েছেন। তাই তাঁর প্রথম ম্যাচে এই জয় বেশ আনন্দিত জশুয়া জির্কজি।

কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটছে কিংবদন্তি কোচ স্যর আলেক্স ফার্গুসনের

ম্যানচেস্টারের ‘সেভেন আপের’ রাতে ৭–০ গোলে জয় ইউনাইটেডের

চাকরি বেঁচে গেল টেন হাগের, ২০২৬ পর্যন্ত ম্যান ইউয়ের কোচের দায়িত্বে

ম্যান ইউকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল চেলসি

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ইংল্যান্ডের এই ক্লাব

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ম্যানচেস্টার ইউনাইটেড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00