Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষযাত্রায় উপড়ে নেওয়া হয়েছিল চুল-দাঁড়ি! জানেন কী বিশ্ব কবির মৃত্যুদিনে কি হয়েছিল ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  আজকের দিনটি মনে আছে ? আজকের দিনেই ১৯৪১ সালের ৭ আগস্ট জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কী ছিল না রবি ঠাকুরের মধ্যে ?  ভালবেসে অনুরাগীদের অনেকেই ডাকতেন ‘অল ইন ওয়ান’ বলে। তাঁরহাত ধরে বাংলা সাহিত্য নব জীবন ফিরে পায়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার রয়েছে অসামান্য অবদান। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী, চিত্রশিল্পী, অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গল্পকার ও ভাষাবিদ। যখন তিনি দেহ ত্যাগ করেন সেই মূহূর্তে কিছু ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। জানেন কী সেদিন কি হয়েছিল ?

সালটা ছিল ১৯৪১ সালের ৭ আগস্ট জোঁড়াসাকোর নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন রবি ঠাকুর। তবে শেষযাত্রায় যেমনটা হওয়া উচিত ছিল যে, আত্মীয় স্বজনরা উপস্থিত থাকবে বিশ্ব কবির পাশে, এমনটা কিন্তু হয় নি।আত্মীয় স্বজন, পরিবারের লোকেরা যারা আগলে ধরে রেখেছিলেন রবি ঠাকুরের নিথর দেহ, দরজার ওপার থেকে আওয়াজ আসছিল, ‘আমরা দেখবো একবার, আমাদের দেখতে দেওয়া হোক’ বলতে না বলতেই দরজা ঠেলে তাঁদের কাছ থেকে হু হু করে লোকেরা এসে ছিনিয়ে নিয়ে যায় সেই দেহ। সকলের কবি তিনি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষ এসে ভিড় জমিয়েছিলেন রবি ঠাকুরকে শেষবারের মতন একবার দেখবেন বলে।

কাতারে কাতারে লাইন পড়ে গিয়েছিল। এমনকী ভিড়ের ঠেলায় পাশে থাকতে পারেনি পুত্র রথীন্দ্রনাথ, নিমতলায় পৌঁছোতেই পারেননি কবিপুত্র! শেষকৃত্য সম্পন্ন করেছিলেন নাতি ( ঠাকুর বংশের) সুবীরেন্দ্রনাথ ঠাকুর। শোনা যায়, প্রণামের অছিলায় অনেক অনুরাগীরা কবির পায়ের নখ তুলে নিয়েছিল। ভিড়ের সুযোগে চুল ও দাড়িও ছিঁড়ে নিয়েছিলেন অনেকে। একটাই উদ্দেশ্য ছিল তাঁদের, নিজের কাছে রেখে দেবেন শেষ স্মৃতিটুকু! এমন নির্মম অথচ পবিত্র ভালবাসার উদাহরণ হয়তো খুব কম আছে গোটা বিশ্বে। আসলে কবি শুধু ঠাকুর বাড়ির একজন ছিল না, ছিল সমগ্র জাতির, সর্বপরি গোটা বিশ্বের।

উল্লেখ্য, কবি বিশ্বাস করতেন বিশ্বমানবতায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শনই অন্বেষণ করে বেড়িয়েছেন তিনি। ভালবেসে বলেছিলেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আর এরই মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন। তিনি সর্বদা অমর রয়েছেন সকলের মনে।

‘চিত্ত যেথা ভয়শূন্য…’ রবি ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বসন্ত পঞ্চমীর সকালেই ‘তোমায় গান শোনাব’ নিয়ে শ্রোতাদের কাছে হাজির মন্ত্রী ইন্দ্রনীল সেন

বঙ্গভঙ্গের গান ‘আমার সোনার বাংলা’ যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল

 জানেন কি, ব্রাজিলেও রয়েছে বিশ্বকবির নামে স্কুল ?

একের পর এক মৃত্যুশোক! যেভাবে বংশধারার সমাপ্তি ঘটেছিল রবি ঠাকুরের

রসিক রবির সেরা ১০ টি রসিকতা, পড়লে না হেসে পারবেন না

আলিপুর আবহাওয়া দফতরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধরে রাখতে নেওয়া হল বিশেষ উদ্যোগ

স্মৃতিচারণ থেকে কটাক্ষ, উনিশের সংঘর্ষ থেকে বন্দুকের কারখানা, নোয়াপাড়ায় ছুঁয়ে গেলেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00