Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩০ সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড সীমান্তের গ্রাম, প্রচুর ক্ষয়ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিম্নচাপ তার খেল দেখাতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো। বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর এলাকায় সারাদিন চলতে থাকা বৃষ্টির সঙ্গেই এক ভয়াবহ টর্নেডো শুরু হয়। সেই টর্নেডোয়(Cyclone) ক্ষয়ক্ষতি হয় প্রচুর। সীমান্ত এলাকার এই গ্রামের প্রায় ৩০টি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায়।

তরণীপুর (Taranipur)এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিপত্তি ঘটে যান চলাচলেরও। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এসবের সঙ্গে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরাও। যেহেতু কৃষিপ্রধান এলাকা এই স্বরূপনগর। তাই এখানে পটল, কাঁকরোল, ঢেঁড়স ও পেঁপে সহ একাধিক সব্জি চাষ হয়েছিল। টর্নেডো সেই সমস্ত খেতগুলির উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সব্জি চাষ। যার ফলে স্বভাবতই মাথায় হাত কৃষকদের। বিষয়টি নিয়ে স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, “ইতিমধ্যে পঞ্চায়েত স্তরে প্রশাসনকে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য। অন্যদিকে যাদের বাড়ি উড়ে গিয়েছে তাদেরকে দ্রুত নিকটবর্তী ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। শনিবার সকাল দশটায় ব্লক স্তরের আধিকারিকরা পরিদর্শনে যাবেন ওই গ্রামে।”এদিকে,খাল ভেসে গিয়ে জলমগ্ন গ্রামের শতাধিক বাড়ি ঘর।

ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবরা(Habra) ও অশোকনগর থানা এলাকার রাজিবপুর বিড়া পঞ্চায়েতের বান্ধবপল্লী ও রাউতারা পঞ্চায়েতের। নবপল্লি এলাকাতে প্রায় শতাধিক বাড়ি জলের তলায় ।রেললাইনের পাশে থাকা জনার পোলের খাল যেটি মিশেছে বৈদ্যাধরি খালে , সেই খাল ভেসে গিয়ে ঘটে বিপত্তি ।খালের জল বেড়ে জলমগ্ন হয়ে গিয়েছে প্রাইমারি স্কুল, আশ্রম সহ শতাধিক বাড়িঘর ।চরম ভোগান্তিতে এলাকাবাসী । বহুবার প্রশাসনকে জানিয়েও কোন উত্তর মেলেনি, প্রতিবছর ওই এলাকা জলমগ্ন হয়। সেই সঙ্গে জমা জলে সাপ, পোকামাকড়ের পাশাপাশি মশার উৎপাত প্রতিনিয়ত বাড়ছে। তবে দেখার বিষয়, কবে ঘুম ভাঙে প্রশাসনের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00