Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুক্র রাতে ভেসে গিয়েছিল গাড়ি, শনিতে মিলল দেহ, চাঞ্চল্য আসানসোলে

শুক্রবার সন্ধ্যায় আসানসোল শহরের বুকে কল্যাণপুর হাউজিং এলাকায় নুনিয়া নদীর স্রোতে গাড়ি সহ ভেসে যান এক ব্যক্তি। শনি সকালে উদ্ধার হয় তাঁর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এক নাগাড়ে বৃষ্টিতে রাজ্যের পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল শিল্পাঞ্চলের(Asansol Industrial Area) বেশ কয়েকটি নীচু এলাকা জলমগ্ন হয়েছে। যার মধ্যে একদিকে যেমন রয়েছে মহাবীর কোলিয়ারির, যাদবপাড়া, ডিএভি পাবলিক স্কুল-সহ বেশ কিছু এলাকা। হাইড্রেনের পাশে অবস্থিত অঞ্চল ও সেখানে থাকা বেশ কিছু বাড়ি ঘরে জল ঢুকে ব্যাপক দুর্ভোগে ফেলেছে মানুষজনদের। সেখানেই রানিগঞ্জ হুসেননগর এলাকাতেও বর্ষা জলে বেশ কিছু বাড়ি ঘরের চারপাশ জলমগ্ন হয়ে পড়ে। কিন্তু এই বৃষ্টিতেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় শুক্রবার সন্ধ্যায় আসানসোল শহরের বুকে কল্যাণপুর হাউজিং(Kalyanpur Housing Complex) এলাকায়। এই হাউজিং এলাকার মধ্যে দিয়েই বয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া নুনিয়া নদী(Nunia River)। আর সেই নদীতেই শুক্রবার রাতে গাড়ি সহ ভেসে যান এলাকারই এক বাসিন্দা। শনিবার সকালে গাড়ি সহ তাঁর দেহ উদ্ধার হয়েছে। গাড়ি ভেসে(Car Flown Away in River) যাওয়ার সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুন Maa Flyover-এ এবার থেকে গাড়ি খারাপ হলেই ৫০০০ টাকা জরিমানা

নুনিয়া নদীটি কল্যাণপুর হাউজিং এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। সারা বছর সেই নদীতে ছিঁটেফোঁটা জল থাকে না। কার্যত বুজে যাওয়া নালার চেহারা নিয়েছে সেই নদী। একই সঙ্গে নদীর দুইপাড় দখল করে গড়ে উঠেছে অজস্র নির্মাণ। কিন্তু এক-দুই দিন টানা বৃষ্টি হলেই সেই নদী ফুলে ফেঁপে পাড় ছাপিয়ে খরস্রোতে বয়ে চলে দামোদর পানে। শুক্রবার সন্ধ্যাতেও সেই নুনিয়া বইছিল খরস্রোতে। রাতের দিকে আসানসোলের ধাদকার সুগম পার্কের বাসিন্দা চঞ্চল বিশ্বাস(৫৯) গাড়ি নিয়ে কল্যাণপুর হাউজিং এলাকার মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নদী আর রাস্তা মিলেমিশে একাকার হ্যে গিয়েছিল। সেতুও চলে গিয়েছিল নদীর জলের নীচে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা চিৎকার করে সাবধান করছেন, চালক বুঝতে পারেনি। আর তারপরে পরেই গাড়ির চালক বুঝতে না পেরে ঢুকে গেলেন নুনিয়া নদীতে। জলের তোড়ে ভেসে গেল চারচাকা গাড়ি।

আরও পড়ুন বেলা গড়ালে বৃষ্টি কমবে বঙ্গে, গভীর নিম্নচাপ সরছে বিহার-উত্তরপ্রদেশে

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কিন্তু গাড়ি সহ চালকের খোঁজ পাওয়া যায়নি। সেই গাড়ি-সহ চালকের দেহ উদ্ধার হল শনিবার সকালে। এনডিআরএফের উদ্ধারকারী দল বোট নামিয়ে ১২ ঘন্টা পর তলিয়ে যাওয়া গাড়ি ও ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে। চঞ্চলবাবু এক বেসরকারি সংস্থার আধিকারিক ছিলেন। তাঁর স্ত্রী নামি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। শুক্রবার সন্ধ্যায় নিজের কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিলেন চঞ্চলবাবু। সেই সময় কল্যাণপুর হাউসিং এলাকায় নুনিয়া নদীর সেতুর ওপর দিয়ে পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জলের স্রোতে নদীতে তলিয়ে যায়। চঞ্চলবাবুর দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00