Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Paris Olympics 2024: ভারতের টেনিস অভিযান শেষ, ফ্রান্সের কাছে হার বেপান্নাদের

কিন্তু তখনই আবারও সার্ভিস খোয়ায় ভারত। শেষমেশ আর ফিরতে পারেনি তাঁরা, ৪২ মিনিটে প্রথম সেট ৭-৫ গেমে জিতে যায় ফ্রান্স, হার মানে ভারত। দ্বিতীয় সেটের শুরুতেও সার্ভিস খোয়ান বোপান্নারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ জুলাই থেকে শুরু হয়েছে অলিম্পিক্স। এবার ক্রীড়া মহলের ঐতিহাসিক আসর বসেছে প্যারিসে। যদিও ইতিমধ্যেই শুটার মনু ভাকের হাত ধরে ভারতে ঢুকে পড়েছে প্রথম অলিম্পিক্স মেডেল। রবিবার (২৮ জুলাই) মহিলা ১০ মিটার এয়ার পিস্তলে মাত্র ০.১ মিটার ব্যবধানে অলিম্পিক্সে তৃতীয়স্থান অর্জন করেছেন মনু ভাকের। ব্রোঞ্জ জিতেছেন তিনি। ভারতকে ২০২৪ সালের প্রথম মেডেল এনে দিয়েছেন মনু ভাকের। তবে এখনও প্রত্যাশা বিপুল। কারণ অলিম্পিক্সের বিভিন্ন বিভাগে রয়েছে একাধিক ভারতীয়। অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারতে পদক ঢুকলেও তৃতীয়দিনের শুরুতেই অলিম্পিক্সে ভারতকে হতাশ করল টেনিস বিভাগ। অলিম্পিক্সের প্রথম রাউন্ডেই হেরে গেলেন ভারতের তিন টেনিস খেলোয়াড়, সুমিত নাগাল, রোহন বোপান্না ও শ্রীরাম বালাজি। প্যারিস অলিম্পিক্সে টেনিসে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গিয়ে বিদায় নিতে হল বোপান্না ও বালাজিকে।

গ্যালারিতে বসে তাঁদের হার দেখে ভেঙে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়। উল্লেখ্য, ভারী বৃষ্টির জন্যে তাঁদের ম্যাচ পিছিয়ে যাওয়ায় বোপান্নাদের প্রতিপক্ষ বদল হয়ে যায়। এরপর ফরাসি দল গেল মঁফিস ও এডুয়ার্ড রজার-ভাসেলিন জুটির বিরুদ্ধে খেলতে নামতে হয় বোপান্নাদের। যার ফলে ফরাসি জুটির কাছে স্ট্রেট সেটে (৫-৭, ২-৬) হেরে গেলেন তাঁরা। আপাত দৃষ্টিতে ফরাসি দল মঁফিসের মতো খেলোয়াড়ের বিরুদ্ধে জিততে হলে বোপান্নাদের নিজেদের সেরাটা দিতে হত। কিন্তু প্রথম সেটেই সার্ভিস খোয়ান বোপান্নারা। ওদিকে নিজেদের সার্ভিস ধরে এগিয়ে যায় ফ্রান্স। তার পরে অবশ্য খেলায় ফিরলেও ফ্রান্সের সার্ভিস ভেঙে ৫-৫ করে ভারত। কিন্তু তখনই আবারও সার্ভিস খোয়ায় ভারত। শেষমেশ আর ফিরতে পারেনি তাঁরা, ৪২ মিনিটে প্রথম সেট ৭-৫ গেমে জিতে যায় ফ্রান্স, হার মানে ভারত। দ্বিতীয় সেটের শুরুতেও সার্ভিস খোয়ান বোপান্নারা। অন্যদিকে ফরাসিরা বারাবরা নিজেদের সেরাটাই দিয়ে গিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে ভারতকে টপটে অনেকটাই এগিয়ে যায় ফ্রান্স, তাঁদের দাপটে আর এগোতে পারেনি ভারত। ৬-২ গেমে দ্বিতীয় সেটেও ম্যাচ জিতে যায় তারা।

আর বোপান্নাদের এমন খেলা দেখতে এসে হতাশ হয়েই ফিরতে হয়ে দ্রাবিড়কে। অন্যদিকে রবিবার সিঙ্গলসে ফ্রান্সের কোরেন্টিন মৌতেতের কাছে হারেন নাগাল। তাঁকেও বিদায় নিতে হয়। পরপর তিন কি খেলোয়াড় হেরে যাওয়ায় প্যারিস অলিম্পিক্সে টেনিসের ভারতের কোনও প্রতিনিধি আর কেউ নেই। প্রসঙ্গত, আজ প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ফের পদক জয়ের লক্ষ্যে নামবেন মনু ভাকের। পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে পুরুষ এবং মহিলা বিভাগে নামবেন অর্জুন বাবুটা এবং রমিতা জিন্দল। সুতরাং সোমবার শুটিংয়ে জোড়া পদক আসতে পারে ভারতে। এদিকে হকিতে আজ নামছে মেন ইন ব্লু। তিরন্দাজিতেও পদক জিততে পারে ভারতের পুরুষ দল।

প‌্যারিস অলিম্পিকে আজ ভারতের সূচি

তিরন্দাজি

পুরুষদের টিম ইভেন্ট (কোয়ার্টার ফাইনাল): সন্ধে ৬.৩০ 

সেমিফাইনাল: সন্ধে ৭:৪০

ফাইনাল: রাত ৮: ৪১

ব্রোঞ্জ মেডেল ম্যাচ: রাত ৮: ১৮

ব‌্যাডমিন্টন

পুরুষদের ডবলস: দুপুর ১২.০০- সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেঠি বনাম মার্ক ল‌্যামসফুস ও মারভিন সিডলে

মহিলাদের ডবলস: দুপুর ১২.৫০- অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো বনাম নামি মাতসুসামা ও চিহারু শিদা

পুরুষদের সিঙ্গলস: বিকেল ৫.৩০ লক্ষ‌্য সেন বনাম জুলিয়েন ক‌্যারাগি

শুটিং

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম: দুপুর ১২.৪৫ – মনু ভাকের ও সরবজিৎ সিং, রিদম সাঙ্গোয়ান ও অর্জুন সিং চিমা

পুরুষদের ট্র্যাপ ইভেন্ট: দুপুর ১.০০- পৃথ্বীরাজ টোন্ডাইমান

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল: দুপুর ১.০০- রমিতা জিন্দল

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল: বিকাল ৩.৩০- অর্জুন বাবুটা

হকি

পুরুষদের পুল ‘বি’-এর ম‌্যাচ: বিকাল ৪.১৫- বনাম আর্জেন্টিনা

টেবল টেনিস

মহিলাদের সিঙ্গলস (রাউন্ড অফ ৩২): রাত ১১.৩০- শ্রীজা আকুলা বনাম জিয়ান জেং
রাত ১২.৩০- মণিকা বাত্রা বনাম প্রীথিকা পাভাদে

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00