নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে জলের পোকা! শুনে অবাক হচ্ছেন এইসময় চিংড়ি মাছের কদর খুব। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ মেখে উফ! স্বাদ যা মুখে লেগে থাকার মত। বর্ষায় জমিয়ে রান্নার স্বাদ নিতে চাইলে বাজার থেকে ঝটপট খানিকটা চিংড়ি মাছ আনিয়ে নিন। ব্যস রেঁধে ফেলুন চিংড়ির রসা। জেনে নিন সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন চিংড়ির এই নতুন পদ।
উপকরণ : উপকরণ বড় সাইজের ৫০০ গ্রাম চিংড়ি, বড় সাইজের আলু ১টা, টম্যাটো ৪ টে, পেঁয়াজ ৩ টে, লেবুর রস ও সামান্য টকদই। সঙ্গে অন্য সব নিয়মিত মশলাপাতি(যেমন- লবন,তেল,জিরে,ধনে,আদা,কাঁচা লঙ্কা,রসুন ও সর্ষে বাটা),
প্রণালী : প্রথমে চিংড়ি মাছগুলোকে লবন-হলুদ দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। এরপর এক এক করে চিংড়ি ভেজে তুলতে হবে। এবার ডুমো ডুমো করে আলু কেটে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর কুঁচো পেঁয়াজ লাল-লাল করে ভেজে আলাদা আলাদা পাত্রে তুলে রাখুন।
এইবার সব মশলা কড়াইয়ের গরম তেলে কষে নিন এরমধ্যেই দিয়ে দিন ভাজা আলু, পেঁয়াজ ও চিংড়ি মাছ। ভাল করে কষিয়ে নিন।
সব শেষে টক দই ফেটিয়ে দিয়ে দিন। এবার টম্যাটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার সামান্য জল দিয়ে ঢেলে অল্প আঁচে ফোটাতে হবে। দেখবেন একটু মাখামাখা হয়ে উঠছে রান্নাটা।তখন তাতে কিছুটা লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। ধনেপাতা কুচি সহযোগে পরিবেশন করুন চিংড়ির রসা।