Zero Book Ultra 2024: Intel AI যুক্ত বাজেট ফ্রেন্ডলি  ল্যাপটপ নিয়ে হাজির Infinix

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ও ডিজিটাল গ্যাজেটস প্রস্তুতকারী সংস্থা Infinix সম্প্রতি তাদের নতুন ল্যাপটপ Zero Book Ultra 2024 বাজারজাত করেছে। ভারতীয় বাজারে বেশ সাড়া ফেলেছে নয়া ল্যাপটপ। অত্যাধুনিক ফিচার ও দুর্দান্ত স্পেসিফিকেশন-সহ আকর্ষণীয় দামের এই ল্যাপটপটি (Laptop) ব্যবহারকারীদের নজর কাড়ছে। এই প্রতিবেদনে আমরা Infinix Zero Book Ultra 2024 এর ডিজাইন, পারফরম্যান্স, ডিসপ্লে এবং সামগ্রিক  ফিচার গুলি নিয়ে আলোচনা করব।

ডিজাইন এবং ল্যাপটপ বক্সে কি পাবেন?

Zero Book Ultra 2024 একটি স্লিক এবং সিম্পল বক্স প্যাকেজে আসে। ল্যাপটপ (Laptop)টি মেটাল ফিনিশ, যা শুধু একে দেখতে আকর্ষণীয় করে না বরং স্থায়িত্বও বাড়িয়ে দেয়। 16.9 mm পাতলা প্রোফাইল এবং প্রায় 1.8 Kg ওজনের হওয়ায়, Zero Book Ultra 2024  যেমন হালকা  তেমন পারফরমেন্সের সাথেও ভারসাম্য বজায় রাখে।

হার্ডওয়্যার এবং কানেক্টিভিটি

ল্যাপটপটির বেশ কয়েকটি পোর্ট আছে, যার মধ্যে USB Type-C, HDMI, USB 3.0 এবং আরও অনেক কিছু রয়েছে, যা ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন মত ব্যাবহার করতে পারবে। Intel-এর Core Ultra CPU দ্বারা চালিত, Intel AI Boost অন্তর্ভুক্ত করা হয়েছে যা AI সম্পর্কিত কাজের পারফরমেন্স বৃদ্ধি করে, যা আগের কোনো মডেলে ছিল না। সাথে আছে 32 GB RAM, এবং 1 TB পর্যন্ত 2 টি SSD Slot।

ডিসপ্লে এবং অডিও কোয়ালিটি

15.6 ইঞ্চি 1080p IPS ডিসপ্লে100% sRGB কালার ক্যালিব্রেশন সহ, Zero Book Ultra 2024 উজ্জ্বল রঙ এবং তীক্ষ্ণ ছবি মেলে ধরে। ল্যাপটপটিতে Quad array speakers রয়েছে যা DTS processing সহ ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে।

পারফরমেন্স এবং গেমিং

Zero Book Ultra 2024 –এর প্রধান বৈশিষ্ট্য হল Intel-এর Core Ultra 9 CPU -এর চিত্তাকর্ষক পারফরমেন্স যা ল্যাপটপটির মাল্টিটাস্কিং ক্ষমতাকে বৃদ্ধি করে, ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন সহজেই চলতে পারে। যদিও এটি একটি নির্দিষ্ট গেমিং মেশিন নয়, তবুও Intel ARC Graphics -এর সাথে এটি গেমিং (Gaming)পারফরমেন্সের ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করে।

ব্যাটারি

Zero Book Ultra 2024 একটি 70Whr Lithium Polymer ব্যাটারি দ্বারা চালিত, যা দীর্ঘ সময়ের জন্য ব্যাটারি ব্যাক-আপ প্রদান করে। আপনি একজন সাধারণ ব্যবহারকারী হন বা একজন ক্রিয়েটিভ পেশাদার,  Zero Book Ultra 2024 সব কম্পিউটিং প্রয়োজন মেটাতে সক্ষম।

নির্ধারিত দাম

Infinix Zero Book Ultra 2024 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৫৯,৯০০ টাকা থেকে। ভাল ল্যাপটপের ক্ষেত্রে এই দাম যথেষ্টই কম বলে মনে করেন বিশেষজ্ঞরা। Infinix Zero Book Ultra 2024 এর প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স, উজ্জ্বল ডিসপ্লে এবং মনোমুগ্ধকর অডিও অভিজ্ঞতা একে এই বাজেটের অন্য ল্যাপটপের থেকে বেশ এগিয়ে রেখেছে। যারা একটি অল-রাউন্ডার ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য Zero Book Ultra 2024 অবশ্যই আকর্ষণীয় পছন্দের।

ভারতে লঞ্চ করছে Infinix NOTE 50s 5G+, দাম ও ফিচার্স দেখে আপনিও চমকে উঠবেন

নতুন রূপে বাজারে আসছে Infinix Hot 50 5G, দামেও থাকছে চমক!

মাত্র 15 হাজার টাকায় iPhone –এর মত দেখতে Infinix-এর এই স্মার্টফোন বাজার মাতাবে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]