বাগদা জয়ের পরেই ঠাকুরবাড়িতে বড়মা’র ঘরের তালা ভাঙলেন মধুপর্ণার অনুগামীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মতুয়াগড়ে জয়ী হয়েছে  তৃণমূল। বাগদা বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। আর এই জয়ের পরেই বড়মা বীনাপাণি দেবীর বন্ধ ঘরের তালা ভাঙল মধুপর্ণার অনুগামীরা। বলা বাহুল্য , গত ৭ এপ্রিল বড়মার ঘরে তালা ঝুলিয়ে দেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি হলেন মধুপর্ণার জ্যেঠতুতো দাদা। এই ঘটনার পর মমতাবালা ঠাকুর আইনের পথে হেটেছিলেন। তবে বিধানসভা উপনির্বাচনে  তৃণমূল জয়ী হতেই ফের খুলল ‘বড়মা’র বন্ধ ঘর।

২০১৯ সালে প্রয়াত হন বীণাপাণি দেবী। এরপর ৭ এপ্রিল তাঁর ঘরে তালা দিয়ে দেয় শান্তনু ঠাকুর। আর তা নিয়ে সরব  হন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতাবালা। বর্তমানে তিনি থাকতেন বীণাপাণিদেবীর ঘরটিতেই। তবে বীণাপাণি দেবীর ঘরে তালা দেওয়ার পর মমতাবালাকে বাইরে থাকতে হত। এই আবহে বিধানসভা উপনির্বাচনে মেয়ে মধুপর্ণা জয়লাভেই বড়মার বন্ধ ঘরে  ভাঙল তালা।

উল্লেখ্য,  বাগদা বিধানসভা কেন্দ্র একুশের ভোটে গিয়েছিল বিজেপির দখলে। জিতেছিলেন তৃণমূল থেকে আসা বিশ্বজিৎ দাস। কিন্তু পর তিনি তৃণমূলে শুধু ফিরে গিয়েছিলেন তাই নয়, সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থীও হন। সেই সঙ্গে বাগদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তার হেরেই বাগদায় উপনির্বাচনের পালা। যদিও বিশ্বজিৎ জয়ী হননি লোকসভা নির্বাচনে। পরাস্ত হন শান্তনুর কাছে। সেই নির্বাচনে বিজেপি শুধু ৭৪ হাজার ভোটে জিতেছিল তাই নয় বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ২০ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছিল। তাই শান্তনুও এবার বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে বাগদা তিনি ধরে রাখতে পারবেন। আর সেই আশায় কার্যত জল ঢেলে দিল বাগদার আমজনতারা।

রাজ্যপালকে ছাড়াই বিধানসভায় ৪ বিধায়কের শপথ প্রস্তুতি

‘সব থেকে বড় পাওনা’, একুশের সভায় এসে কী বললেন মধুপর্ণা?

৩৩ হাজার ভোটে জয়ী মধুপর্ণা, হলেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]