৬ কংগ্রেস বিধায়কের ক্রস ভোটিং, মহারাষ্ট্রে বিধান পরিষদ ভোটে ধাক্কা এমভিএ জোটের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের ঘর ভাঙল বিজেপি নেতৃত্বাধীন মহাদ্যুতি জোট। ছয় কংগ্রেস বিধায়ক মহা বিকাশ আগাড়ি জোটের প্রার্থীদের পরিবর্তে এনডিএ’র প্রার্থীদের ভোট দিয়েছেন। আর তার ফলেই শুক্রবার বিধান পরিষদের ভোটে প্রয়োজনীয় বিধায়ক না থাকা সত্বেও ১১টি আসনের মধ্যে নয়টি আসনে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থীরা। উল্টে তিন আসনে প্রার্থী দাঁড় করিয়ে মাত্র দুটি আসনে জয়ী হয়েছে।

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মহারাষ্ট্রে জোর ধাক্কা খেয়েছে এনডিএ। ৪৮টি আসনের মধ্যে মাত্র ১৭টি আসনে জয়ী হয়েছিলেন এনডিএ প্রার্থীরা। উল্টোদিকে ৩০ আসনে জয়ী হয়েছিল উদ্ধব ঠাকরে-কংগ্রেস ও শরদ পওয়ারের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটের প্রার্থীরা। বাকি আসনটিতে জিতেছিলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। আর লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরেই রাজনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে কোমর কষে ঝাঁপিয়েছিল এনডিএ নেতৃত্ব।

এদিন মহারাষ্ট্র বিধান পরিষদের ১১ শূন্য আসনে ভোট নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে শাসক ও বিরোধী শিবিরের পক্ষ থেকে নিজেদের শক্তি প্রদর্শনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ১১ আসনে ভোট হলেও নয় আসনে প্রার্থী দাঁড় করিয়েছিল এনডিএ। আর তিন আসনে মহা বিকাশ আগাড়ি। পলে ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ে। গত কয়েকদিন ধরেই বিধান পরিষদের নির্বাচন ঘিরে ক্রস ভোটিং নিয়ে চর্চা চলছিল। ক্রস ভোটিং ঠেকাতে মহাদ্যুতি এবং মহা বিকাশ আগাড়ি জোটের তরফে হোটেলে বন্দি রাখা হয়েছিল বিধায়কদের। কিন্তু বিধায়কদের রিসর্টবন্দি করেও শেষ রক্ষা করতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। দলের ছয় বিধায়ক ক্রস ভোটিং করেছেন।

বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

মহারাষ্ট্রে ‘মহাজয়’ মহায়ুতির, খড়কুটোর মতো উবে গেল মহা বিকাশ আগাড়ি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]