Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসুস্থ প্রতীচীর কর্মী, বোলপুরে গিয়ে দেখা করলেন অমর্ত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আর দেশে এসে যখন জানতে পারলেন দীর্ঘদিন ধরে প্রতীচী-র দেখাশোনার দায়িত্ব সামলান অরবিন্দ অসুস্থ তৎক্ষণাৎ গেলেন তাঁর বাড়িতে। বোলপুরের জামবুনির চারুপল্লিতে অরবিন্দ নন্দীর বাড়িতে যান অমর্ত্য। পাশাপাশি প্রতীচীতে এক সময় কাজ করা মাকু মুর্মুও বাড়িতে ও যান অর্থনীতিবিদ। এছাড়াও তিনি গিয়েছিলেন  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও।   

এবার বিদেশ থেকে ফিরে নিশ্চিন্তে ‘প্রতীচী’র বাড়িতে তিনি ঢুকতে পেরেছেন। কারণ, বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জমি নিয়ে টানাপোড়েনের অবসান ঘটেছে।  তবে  লোকসভা নির্বাচনের পর  দেশে ফিরতেই বিজেপি সরকারকে আক্রমণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। শান্তিনিকেতনে পা রেখেই অমর্ত্য সেন স্পষ্ট জানিয়ে দেন, ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত লোকসভা ভোটের ফলাফলেই।

তিনি আরও  জানিয়েছেন, ‘ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিক ভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাটি যথাযথ ছিল । ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে। আমরা সব সময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। এর আগে বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক কাকা ও ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। আমরা আশা করেছিলাম ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে। তবে এসব থামেনি। এর জন্যে কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরও বেশি।’ একথায় দেশে আসার পরেই  কেন্দ্রীয় সরকারকে একের পর এক ইস্যুতে সরব হয়েছেন নোবেলজয়ী অর্থনীতি বিদ।

সংসদে বিরোধী দলনেতা হিসাবেই আসল পরীক্ষার মুখোমুখি হতে হবে রাহুলকে, অভিমত অমর্ত্যের

‘হিন্দুরাষ্ট্রের প্রচেষ্টাকে রোখা গিয়েছে’, বিজেপিকে বিঁধলেন অমর্ত্য

‘ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে’, দাবি অমর্ত্যের

বর্ষায় স্বচক্ষে দেখেই আসুন রবি ঠাকুরের দেশের অপরুপ সৌন্দর্য্য

শান্তিনিকেতনে ফিরছেন অমর্ত্য, দেখা করতে যাবেন মমতা

এক জোট না হওয়ায় ক্ষমতা হারাচ্ছে বিরোধীরা, ভোটের মুখে মন্তব্য অমর্ত্যর

কেজরির গ্রেফতারির বিরুদ্ধে সরব অমর্ত্য

নির্বাচনী বন্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত অমর্ত্য সেনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00