কাঁধে চোট, উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন সাবালেঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ মুহুর্তে উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন বেলারুশ টেনিস তারকা এরিনা সাবালেঙ্কা। আজ সোমবারই (১ জুলাই) প্রথম রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের অবাছাই খেলোয়াড় এমিনা বেকটাসের (Emina Bektas) মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু কোর্টে নামার কয়েক ঘন্টা আগেই কাঁধে চোটের কারণে উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর কথা জানান বেলারুশ টেনিস সুন্দরী। আর প্রতিযোগিতার অন্যতম বাছাই খেলোয়াড় সরে দাঁড়ানোয় খানিকটা বিপাকে পড়েছেন উইম্বলডনের আয়োজকরা। তড়িঘড়ি সাবালেঙ্কার বিকল্প হিসাবে বাছাই পর্বে হেরে যাওয়া এরিকা আন্দ্রেভাকে ঠাঁই দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন এরিনা সাবালেঙ্কা। যদিও কখনও টেনিস দুনিয়ার অভিজাত প্রতিযোগিতা হিসাবে পরিচিত উইম্বলডন জেতা হয়নি বেলারুশ টেনিস কন্যার। ফলে এবারের প্রতিযোগিতা জেতার জন্য উ‍ৎস্যুক ছিলেন তিনি। গত মাসেই কাঁধের চোটের কারণে বার্লিন লেডিজ ওপেনের কোয়ার্টার ফাইনালের প্রথম সেটের পরেই সরে দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। আর প্রতিযোগিতার মাঝপথে সরে দাঁড়ানোকে অত্যন্ত হতাশাব্যঞ্জক হিসাবে বর্ণনা করেছিলেন তিনি।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সাবালেঙ্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আপনাদের সবাইকে হৃদয়ভাঙা খবর জানাচ্ছি। চলতি বছরে উইম্বলডন প্রতিযোগিতায় খেলতে পারছি না। আমি কাঁধের চোট সারিয়ে কোর্টে নামার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলাম। কিন্তু শরীর সঙ্গ দিল না। অনুশীলনের সময়ে যন্ত্রণা উপলব্ধি করলাম। চিকি‍ৎসকরা জানালেন, জোর করে খেললে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। তাই কোনও ঝুঁকি নিলাম না। এই (উইম্বলডন) প্রতিযোগিতা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানোর নয়। সামনের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

উইম্বলডনের রাজা হওয়ার লড়াইয়ে আলকারাজের মুখোমুখি সিনার

হ্যাটট্রিক হল না সাবালেঙ্কার, অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিজ

Australian Open: শিরোপা জয়ের হ্যাটট্রিকের সামনে আরিয়ানা সাবালেঙ্কা

Australian Open থেকে বিদায় শিয়নটেকের, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা- কিজ

স্বপ্নপূরণ! ব্যর্থতা ভুলে US ওপেনের খেতাব জিতলেন বেলারুশ টেনিস সুন্দরী সাবালেঙ্কা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]