Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক রাখায় চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন পুলিশ কর্তা

তারপর ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কিন্তু এবার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একের পর এক বিয়ে ভেঙ্গে পাঁচবার বিয়ে করেছেন ঢাকাই ইন্ডাস্ট্রির বহু চর্চিত নায়িকা পরীমণি। পঞ্চম সংসারকেও টেকাতে পারেনননি তিনি। দুই সন্তানকে নিয়ে এখন একাই বসবাস করেন অভিনেত্রী। পঞ্চম স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী। কিন্তু এখনও তাঁরা আইনত স্বামী-স্ত্রী। তবে এক হাতে তালি কখনই বাজে না! ঢাকাই ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া সর্বত্র চলছেই। ২০২১ সালে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন পরীমণি। পুলিশ অফিসারের সঙ্গে তাঁর গোপণ ভিডিও ভাইরাল, মদ খেয়ে ঢাকার টাউন ক্লাবের সদস্যদের মারধর, মাদক পাচার-সহ একাধিক অভিযোগবিদ্ধ অভিনেত্রী।

তবে টাউন ক্লাবের সদস্যদের উপর মারধরের মামলা থেকে আজ মঙ্গলবার (২৫ জুন) ১০০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এবার চাকরি চলে গেল ঢাকায অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) গোলাম সাকলায়েনের। জানা গিয়েছে, পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন। পরীমণির সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের কথা সামনে আসার পরে তাঁকে প্রথমে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম), তারপর ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। কিন্তু এবার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তাঁকে বরখাস্ত করার নির্দেশ জারি হয়েছে। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই-এর আদেশের ভিত্তিতে ‘গুরুদণ্ড’ হিসেবে গোলাম সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ এর অনুরোধ করা হয়েছে।

মোবাইলের ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে যে, গোলাম সাকলায়েনকে বিভিন্ন সময়ে পরীমণির বাড়িতে দেখে গিয়েছে। তবে তাঁদের সঙ্গে যোগাযোগ হল কীভাবে? সূত্র জানিয়েছে, ২০২১ সালের ১৩ জুন ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করা হয়েছিল। এরপরেই এই মামলার অংশ হিসেবে পরীমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমণির। এরপর দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ চলত। পুলিশ কর্মকর্তা নায়িকার বাড়িতেও যেতেন। এমনকী একবার গোলাম সাকলায়েন শিথিলের রাজারবাগের মধুমতি ভবনের বাড়িতে হয়ে পরীমণিও প্রায় ১৮ ঘণ্টা সময় কাটিয়েছিলেন। বিষয়টি নিজেই জানান পরীমণি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00