Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা, মাথা ফাটল যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রেলে যাত্রী সুরক্ষা বিষয় নিয়ে উঠল প্রশ্ন। এবার দুন এক্সপ্রেসে ঘটল দুষ্কৃতী হামলা। চলন্ত ট্রেনের মধ্যেই চলে তাণ্ডব। জানা গিয়েছে, দুষ্কৃতিরা যাত্রীদের মারধর করেছে। শুধু তাই নয় ট্রেনের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে। আর তাতে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।

এই ঘটনাটি ঘটেছে হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে। অভিযোগ উঠেছে, ট্রেনের সংরক্ষিত কামরাতে বসা নিয়ে শুরু হয় বিবাদ। এরপর চলে হাতাহাতি। দুন এক্সপ্রেসের যাত্রীরা জানিয়েছেন, এস ৯ কামরায় সোমবার গভীর রাতে ট্রেন যখন বিহারের ওপর দিয়ে যাচ্ছিল সেইসময় বেশ কয়েকজন দুষ্কৃতি সংরক্ষিত কামরার মধ্যে উঠে পড়ে। এরপর তাঁরা সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন। যাত্রীরা বাধা দিতেই শুরু হয় বচসা।   আর তাতেই শুরু হয় হাতাহাতি । এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী মাথা ফাটে  আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে অবশ্য রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে কারা আচমকাই ট্রেনের মধ্যে উঠে হামলা চালাল তা এখন জানা যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে এক যাত্রী প্রশ্ন তুলেছেন,’ কীসে করে যাতায়াত করব বলুন তো? আমারও  চোট লেগেছে, বাচ্চার চোট লাগে। কেউ সুরক্ষিত নয়।‘ অন্য এক যাত্রী জানান,’দুষ্কৃতিরা আমাদের ক্রমাগত হুমকি দিতে থাকে। বলা হয়, পরের স্টেশন এলে দেখে নেওয়া হবে। তাদের কারও হাতে ছুরি, কারও হাতে লাঠি।‘ এই ঘটনার পর আহত যাত্রীরা হাওড়ায় নেমে জিআরপিতে অভিযোগ দায়ের করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনার পরই দুন এক্সপ্রেসে হল দুস্কতি হামলা। আর তাতে যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00