Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এই ৩ পানীয়

Share:

নিজস্ব প্রতিনিধি :  তীব্র গরমে কিছুটা হলেও স্বস্তি মিলছে। এই গরমের মধ্যে মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছে সকলে। অনেকেই ভাবছেন এই গরমে এবার একটু বৃষ্টিতে ভেজা যাক। ব্যস অমনি শুরু হয়ে গেল হাঁচি- জ্বর বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ভুলেও এই বৃষ্টিতে ভেজার কথা ভাববেন না। বরং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন ঘরোয়া এই ৩ পানিয়েই। নিত্যদিন অফিস যাত্রীদের বৃষ্টিতে ভেজা নিয়ে আর সমস্যায় পড়তে হবে না। জেনে নিন এই ৩ পানীয়গুলি সম্পর্কে।

আমলকীর রস : আমলকীর মধ্যে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। কাঁচা বা জুস বানিয়ে আমলকি খেতে পারেন। এটি সর্দি-কাশি ছাড়া ভাইরাল বা ব্যাক্টিরিয়াল ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে।এছাড়াও এই আমলকী মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

হলুদ দুধ : গরম দুধের সঙ্গে কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিতে হবে। ব্যস রেডি পুষ্টিকর পানীয়। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপকরণ। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে অর্থাৎ সহজেই সর্দি, কাশি শুরু হয় তাঁরা গরম দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে ভাল উপকার পাওয়া যাবে।

গ্রিন টি : এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তবে চিকিৎসকদের মতে,সকালে খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত নয়। গ্রিন টি খাওয়ার উপযুক্ত সময় সকালের খাবার খাওয়ার ৪৫-৬০ মিনিট পর এবং ব্যায়াম করার ৩০-৪৫ মিনিট আগে বা পরে।

সচেতনতা : আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় দুধ, আমলকী কিংবা গ্রীন টি রাখবেন কি না, কতটুকু পরিমাণে রাখবেন এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন। স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসের পরামর্শ অনুযায়ী চলুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00