Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বদল হল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামী দুদিন দুর্ভোগের মুখে পড়তে চলেছেন  দুপাল্লার যাত্রীরা। বৃহস্পতিবার এবং শুক্রবার দেরিতে ছাড়তে চলেছে বেশ কয়েকটি ট্রেন। রেলের তরফে জানান হয়েছে আগামী দুদিন হাওড়া, কলকাতা এবং বিহারের ভাগলপুর স্টেশন থেকে দেরিতে ছাড়তে চলেছে চারটি ট্রেন।

এই প্রসঙ্গে রেল জানিয়েছে , ডাউন লাইনে ট্রেন আসতে দেরি হওয়ায় হাওড়া থেকে একই লাইনে ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না। তাই বদল হয়েছে   সময়ের। কি কারণে ডাউন লাইনে ট্রেন আসতে দেরি  হচ্ছে, তা নিয়ে এখন রেলের তরফে কিছু জানান হয়নি।  রেলের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার  বিকেল ৪টে ৫ মিনিটের বদলে রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। দুপুর ২টো ২৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টে ৫ মিনিটে ছাড়বে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়বে ভাগলপুর-অজমের সাপ্তাহিক এক্সপ্রেস। তবে সময়সূচির  বদল হলেও কোন দু’পাল্লা ট্রেন বাতিল হয়নি বলে জানিয়েছে রেল। আচমকাই ট্রেনের সময় বদল হওয়ায় গন্তব্যের যেতে দেরি হবে যাত্রীদের। এরফলে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হবে। ইতিমধ্যেই যাত্রীদের এই অসুবিধার জন্য শোকপ্রকাশ করেছে রেল। তবে রেল প্রতিশ্রুতি দিয়েছে, কোনও ভাবেই যাত্রীদের হয়রানি হবে না।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00