Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ডে পানীয় জলে পোকা, এলাকায় ছড়াচ্ছে জন্ডিসের প্রকোপ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ। পুরসভার পানীয় জলে পোকা থাকার অভিযোগ স্থানীয়দের। অভিযোগ স্বীকার করে পুরসভার মুখ্য প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া প্রাক্তন পুরসভার মেয়র পারিষদ শ্যামল মিত্রর। এলাকায় স্বাস্থ্য কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। হাওড়া পুরসভার(Howrah Municipality) সরবরাহ করা পানীয় জল থেকে অনবরত বের হচ্ছে পোকা। পোকার পাশাপাশি জলেও যথেষ্ট পরিমাণে নোংরা আর সেই জল খেয়ে অসুস্থ এলাকার বহু মানুষ। বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় জলের থেকে ময়লা ও পোকা বেরোচ্ছে । বারবার পুরসভাকে জানিয়েও কোন সুরাহা হয়নি।

বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন হাওড়া পুরসভা ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। শ্যামলবাবু দাবি করেন বারবার হাওড়া পুরসভার মুখ্য প্রশাসককে জানিয়েও কোনরকম ব্যবস্থা নেননি। বুধবার যখন বাড়াবাড়ি হয়, তখন তাকে ভিডিও কল করে দেখানোর পর কিছু স্বাস্থ্যকর্মী পাঠিয়েছেন এলাকায়। স্বাস্থ্যকর্মীরা এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। কয়েকদিন আগে হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ডে দেখা দেয় কিছু ডায়রিয়ার প্রকোপ। সেই রেশ কাটতে না কাটতেই ফের জন্ডিসের প্রকোপ দেখা দেয় হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া ও মল্লিক পাড়ায়। পরিস্থিতির ওপর নজরদারি শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীদের(Health Workers) সেখানে পাঠানো হয়েছে ।

পাশাপাশি পুরসভার আধিকারিকরা, সেই এলাকার পানীয় জলের স্যাম্পেল নিয়ে তা পরীক্ষার জন্য পাঠিয়েছেন পদ্মপুকুর জল প্রকল্পে ল্যাবরেটরিতে। দুই-একদিনের মধ্যেই সেখানে পরিশ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। জন্ডিস নিয়ে তিনি দাবি করেন এই রোগ জলের জন্যই হয়েছে তা নয়, আবহাওয়ার কারণেও এই ধরনের ঘটনা বা এই রোগ হতে পারে ।স্থানীয় বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়া ও বাইরের ফল খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন সুজয় চক্রবর্তী।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00