Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার তিন মন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার রাজদূতের বৈঠকের অনুমতি দিল না কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের বিরুদ্ধে ফের পশ্চিমবঙ্গের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। বাংলায় বিনিয়োগ নিয়ে রাজ্যের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন দিল্লিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার উপরাষ্ট্রদূত নিকোলাস ম্যাককাফরে। কিন্তু বিদেশ মন্ত্রকের ওশিনিয়া ডিভিশনের তরফে ওই বৈঠকের বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে অস্ট্রেলিয়ার রাজদূত বঙ্গ সফরই বাতিল করেছেন। আর কেন্দ্রের এমন মনোভাব নিয়েই আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলের রাজ্যসভা সাংসদ তথা জাতীয় মুখপাত্র সাকেত গোখেল মোদি সরকারের আচরণকে যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে আখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয় দূতাবাসের সঙ্গে এ বিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

জুনের ১৮ তারিখ থেকে ২১ পর্যন্ত বঙ্গ সফরের কথা ছিল দিল্লিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার উপরাষ্ট্রদূত নিকোলাস ম্যাককাফরের। ওই সফরের সময়েই বাংলায় অস্ট্রেলিয়ার শিল্পপতিদের বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা, কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। সেই সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও জহর সরকারের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা ছিল তাঁর। রাজনৈতিক নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজদূতের বৈঠকের বিষয়ে আপত্তি না জানালেও রাজ্যের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের ক্ষেত্রে আপত্তি জানায় বিদেশ মন্ত্রকের ওশেনিয়া ডিভিশন। আর মোদি সরকারের ওই ‘নোংরা রাজনীতি’র প্রতিবাদে অস্ট্রেলিয়ার রাজদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি বাতিল করে দেন ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূল নেতৃত্ব। শেষ পর্যন্ত তাঁর সফরে রাজনৈতিক রং লাগায় ক্ষুব্ধ হন অস্ট্রেলিয়ার রাজদূত। বঙ্গ সফর বাতিল করে দেন তিনি।

বাংলার তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকের ক্ষেত্রে কেন আপত্তি জানাল বিদেশ মন্ত্রক তা নিয়ে প্রশ্ন উঠেছে। নামপ্রকাশে অনিচ্ছুক বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়াতে মন্ত্রীদের সঙ্গে ভারতের উপরাষ্ট্রদূতকে বৈঠকের অনুমতি দেওয়া হয়নি। ফলে এটা নতুন কিছু নয়।’ যদিও বাংলার তিন মন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার রাজদূতের বৈঠকে বিদেশ মন্ত্রকের আপত্তিকে নিশানা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল বলেছেন, ‘বাংলার মানুষ লোকসভা ভোটে বিজেপিকে প্রত্যাখান করেছেন, তাই গায়ের জ্বালা মেটাচ্ছে মোদি সরকার।’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00