Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রব, আতঙ্কিত গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন ও হাবড়া: টানা দুই তিন মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রর। গরমের মধ্যে তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে সাপ বাবাজিরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block)বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথ চলতি লোকের চোখে প্রায়ই বিষাক্ত সাপ চোখে পড়ছে। হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর আটলে চার ফুট লম্বা একটি বিষাক্ত কেউটে সাপ ধরা পড়ে। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

সুন্দরবন অঞ্চলে বেশির ভাগই অঞ্চলে বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়।এদিন বনদপ্তরে খবর দেওয়া হলে অনেক পরে ঘটনাস্থলে এসে তারা সাপটি(Snake) উদ্ধার করে নিয়ে যায়। বিষাক্ত সাপ চোখে পড়লে গ্রামবাসীরা বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের পক্ষ থেকে কোন সুরাহা পাননা তারা।এইভাবে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে লোকালয়ে সাপ ঢুকতে শুরু করেছে তা নিয়ে সুন্দরবনের একাধিক জায়গায় সাধারণ মানুষ আতঙ্কিত। অন্যদিকে,তৃণমূল কাউন্সিলরের স্বামীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। রাজমিস্ত্রিরা কাজ করতে এসে দেখতে পায়।

ঘটনাটি ঘটেছে অশোকনগরের বনবনিয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজীব সরকার। তিনি হাবড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সরকারের স্বামী। তবে বছরখানেক ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল না। রাজিব নিজের বাড়ি ছেড়ে অশোকনগরের বনবনিয়া এলাকায় প্রায় এক বছর ধরে একটি ভাড়া বাড়িতে একা থাকতেন। ভাড়া বাড়ির দোতলার যে ঘরে রাজিব থাকতো সেই ঘরের দরজার তালা ভেঙে সোমবার দুপুরে তার দেহ উদ্ধার করে অশোকনগর থানা(Asoknagar P.S.)। মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00