Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট পরবর্তী হিংসার ৫৬০টি অভিযোগের মধ্যে অর্ধেকের বেশি ভুয়ো-ভিত্তিহীন

৫৬০টি অভিযোগের মধ্যে ৩১৫টি অভিযোগ হয় ভুয়ো নাহয় ভিত্তিহীন। ভোট পরবর্তী হিংসার মিথ্যা অভিযোগ এখন মুখ পোড়াচ্ছে বিজেপিরই।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পরে পরেউই বঙ্গ বিজেপির(Bengal BJP) একাংশ সরব হয়েছিলেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) তা নিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলাও দায়ের করেন। পাশাপাশি এই একই বিষয়ে পৃথক মামলা দায়ের করে ‘রাষ্ট্রবাদী আইনজীবী’ নামে একটি সংগঠনও। সেই দুই মামলার শুনানিতে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। ১৪ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে। তবে সেই সময়সীমার মধ্যে না হলেও এদিন অর্থাৎ ১৮ জুন সেই রিপোর্ট রাজ্য পুলিশের ডিজির হয়ে কলকাতা হাইকোর্টে জমা দেন ইনস্পেক্টর জেনারেল শঙ্খশুভ্র চক্রবর্তী। সেই রিপোর্টেই দেখা যাচ্ছে, ভোট পরবর্তী হিংসার ৫৬০টি অভিযোগের মধ্যে অর্ধেকের বেশি অভিযোগই ভুয়ো অথবা ভিত্তিহীন। আর এই ঘটনাই এখন মুখ পোড়াচ্ছে বঙ্গ বিজেপির।  

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন করে একটি E-Mail খুলেছিলেন রাজ্য পুলিশের ডিজি। সেই E-Mail মারফত যাবতীয় অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। দেখা যাচ্ছে, ৬ থেকে ১২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৬০টি অভিযোগ জমা পড়েছে ওই নতুন E-Mail-এ। সেই সব অভিযোগের মধ্যে ১০৭টি ক্ষেত্রে FIR দায়ের হয়েছে। ৯২টি অভিযোগ বিচার্য অপরাধ বলে মনে করা হয়নি। ১১৪টি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে সারবত্তা মেলেনি। ৮৮টি ক্ষেত্রে একই মামলায় ভুয়ো অভিযোগ দায়ের করা হয়েছে। ১৮টি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্তই নয়। ৩টি অভিযোগ অসম্পূর্ণ। ১৩৮টি ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ। অর্থাৎ ৫৬০টি অভিযোগের মধ্যে ৩১৫টি অভিযোগ হয় ভুয়ো নাহয় ভিত্তিহীন। এদিন এই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানে বেঞ্চ জানায় নাগরিকের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে রাজ্যকে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। সেদিনই এই রিপোর্ট জমা দিতে হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00