Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নিট পরীক্ষার্থীদের জীবন বিপন্ন করে নীরব মোদি’, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশ জুড়ে চলছে উত্তেজনা । মঙ্গলবার সুপ্রিম কোর্ট এনটিএ এবং কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে। এরপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। টুইট করে কংগ্রেস নেতা লিখেছেন, ‘নিট পরীক্ষা কেলেঙ্কারিতে ২৪ লক্ষেরও বেশি পড়ুয়ার ভবিষ্যৎ বিপন্ন হয়ে গিয়েছে। এরপরেও বরাবরের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব। ‘

রাহুল আরও লেখেন, ‘ নিট কেলেঙ্কারিতে বিহার, গুজরাট এবং হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছে। আর এখান থেকেই স্পষ্ট যে পরীক্ষা প্রক্রিয়ায় একটি পরিকল্পিত ও সংগঠিত দুর্নীতি ছিল। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই প্রশ্নপত্র ফাঁসের মূল কেন্দ্রবিন্দু।‘ এরপর ইস্তেহারের কথা উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, ‘ ভোটের আগে দেওয়া  ইস্তেহারে আমরা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করার কথা বলেছিলাম। বিরোধী দল হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করে  রাস্তা থেকে সংসদ পর্যন্ত দেশজুড়ে পরীক্ষার্থীদের কণ্ঠস্বর জোরাল করব।‘ শুধু রাহুল গান্ধি নয় নিট কাণ্ড নিয়ে সরব হয়েছে বিরোধী শিবিরের একাংশ।

উল্লেখ্য,   ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00