Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসএসকেএম- সহ কলকাতায় একাধিক জায়গায় বোমাতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় বোমাতঙ্ক । মঙ্গলবার  এসএসকেএম হাসপাতাল সহ একাধিক জায়গায় এল ইমেলের মাধ্যমে  বোমা হামলার হুমকি। তার মধ্যে রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি আরও একটি বিশ্ববিদ্যালয়।   খবর পেয়ে তল্লাশিতে  নামল পুলিশ। জানা গিয়েছে,   এদিন দুপুরে আচমকাই এসএসকেএম হাসপাতালের বোমা হামলার হুমকি দিয়ে একটি ইমেল আসে। এই ঘটনার পরেই তড়িঘড়ি  এসএসকেএম কর্তৃপক্ষ কলকাতা পুলিশের দ্বারস্থ হয়।  এই ঘটনার পরেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

কি লেখা ছিল হুমকিতে? এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে এই হুমকি আসে। সেখানে লেখা ছিল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে অ্যাকাডেমিক বিল্ডিং। আর তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বর্তমানে   ঘটনাস্থলে হাজির হয়েছে বম্ব স্কোয়াড।  তবে বোমাতঙ্কের মাঝে হাসপাতালে চিকিৎসা পরিষেবার ওপর কোন প্রভাব পড়েনি। পুলিশ সূত্রে খবর,  সারা দেশের মোট ৫০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই মেলে।  

শেষ পাওয়া খবর অনুসারে, এখন পর্যন্ত কোন সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি। তবে কে এই ইমেল পাঠিয়েছে তা এখন জানা যায়নি। কোন আইপি অ্যাড্রেস থেকে মেল এসেছে, সেটাও চেক করে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের সাইবার টিম ইতিমধ্যেই  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00