Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উপনির্বাচনে বিজেপির  তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়লেন মিঠুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে রাজ্যে একের পর কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করেন মিঠুন চক্রবর্তী। একের পর এক সভায় তৃণমূলকে তিনি আক্রমণ করেছেন।  কিন্তু তাতে কোন লাভ হয়নি বিজেপির। লোকসভা নির্বাচনে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে  গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে সোমবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর সেখানে তারকা প্রচারকের জায়গায় নেই ‘জাত গোখরো মিঠুন চক্রবর্তীর নাম। তা  নিয়ে কার্যত শুরু হয়েছে উত্তেজনা।

১৬ জুন ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। বর্তমানে তিনি রয়েছে বেঙ্গালুরুতে। অভিনেতার ছেলে জানিয়েছেন, বর্তমানে একটি হোটেলের নতুন শাখা তৈরি করা নিয়ে বাবা ব্যস্ত রয়েছে। প্রাথমিকভাবে  মনে করা হচ্ছে, সেইজন্য উপনির্বাচনে তারকা প্রচারক থেকে বাদ দেওয়া হয়েছে মিঠুনকে। তবে এখন স্পষ্ট কারণ জানা যায়নি।

উল্লেখ্য, বেলগাছিয়ার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর অভিনেতা। আর সেই সময় মিঠুনকে শুনতে হয় চোর চোর স্লোগান। তবে তিনি এই নিয়ে কোন মন্তব্য করেনি। বরং  বলেছিলেন, তিনি এখন রাজনীতি নিয়ে কোন মন্তব্য করতে আগ্রহী নয়। আর তাতেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন  মিঠুন। এই পরিস্থিতিতে উপনির্বাচনে তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়লেন ‘মহাগুরু’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00