Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুধের শিশুকে জোর করে ধূমপান ও মদ্যপান করিয়ে বিতর্কে মা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলচর: কথায় বলে, ‘কুপুত্র যদাপি হয়, কুমাতা কভু নয়।’ অথচ এক গর্ভধারিনীই ২০ মাসের এক রত্তি শিশুকে জোর করে ধূমপান আর মদ্যপান করিয়েছেন। ওই কুকীর্তি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ওই নারকীয় ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই অভিযুক্ত মা’কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হেল্ফলাইন সেলের হাতে তুলে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটেছে শিলচরের চেংকুরিতে। কোলের শিশুর মুখে জ্বলন্ত সিগারেট দিয়ে সুখটান দিতে বাধ্য করেন অভিযুক্তা মা। এমনকি মদ্যপানও করান। অবোধ শিশুটি ভয়ে মায়ের সেই অত্যাচারের শিকার হয়েছে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। একাধিক নেটা নাগরিক অভিযুক্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন।

এক নেটানাগরিক নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘যিনি নিজের কোলের শিশুকে জোর করে ধূমপান ও মদ্যপান করান, তিনি মা হওয়ার যোগ্য নন।’ আর এক নেটা নাগরিক ক্ষোভ উগরে লিখেছেন, ‘শিশুটিকে কোনও দায়িত্বশীল পরিবারের কাছে দত্তক  হিসাবে দেওয়া হোক। যেখানে প্রকৃত মানুষ হতে পারবে। বিদেশে হলে নিজের শিশুকে জোর করে মদ্যপান ও ধূমপান করানোর জন্য অভিযুক্ত মা’কে দীর্ঘদিন জেলের সাজা ভোগ করতে হতো।’   এই প্রথম নয়। এর আগেও এক যুবতী মাকে দেখা গিয়েছিল, সন্তানকে কোলে নিয়ে এক হাতে সিগারেট ধরে রেখে বলিউডের গানের সঙ্গে কোমর দুলিয়ে রিল তৈরি করেছেন। ওই ঘটনা নিয়েও হইচই পড়ে গিয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00