Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসন্ন চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উত্তর কলকাতার মানিকতলা(Manicktala) বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে। উত্তর ২৪ পরগনা জেলার বাগদাতে(Bagda) বিজেপির প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে।

উত্তরবঙ্গের(North Bengal) রায়গঞ্জে পদ্ম শিবিরের প্রার্থী নির্বাচিত হয়েছেন মানস কুমার ঘোষ। উত্তর কলকাতার মানিকতলায় বিজেপির প্রতীক চিহ্নে লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়াদের কথা মাথায় রেখে নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে বিজেপি প্রার্থী করেছেন মনোজ কুমার বিশ্বাসকে।

উত্তরবঙ্গের রায়গঞ্জে(Raiganj) বিজেপির প্রার্থী হয়েছেন মানস কুমার ঘোষ। বাগদাতে প্রার্থী নিয়ে যাতে কোন মতান্তার না থাকে তার জন্য বিনয় বিশ্বাসকে দল প্রতীক দিয়েছে উপনির্বাচনে লড়াই করার জন্য।গত বিধানসভা নির্বাচনে বাঘদা কেন্দ্রে ছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি শিবির বদলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। কিন্তু তিনি শান্তনু ঠাকুরের কাছে হেরে যান। বিশ্বজিৎ বসু বিধায়ক পথ থেকে ইস্তফা দেওয়ায় উইকেন্ডে উপনির্বাচন হচ্ছে। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মমতা বালা ঠাকুর – এর কন্যা মধুপর্ণা ঠাকুরকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00