Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ,দেগঙ্গায়  হুলুস্থুল কাণ্ড  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আকার নেয় দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের আরিজুল্লাপুরে বেলিয়াঘাটা সোহাই বাইপাস রোড। এই দুর্ঘটনার পর ঘাতক লরিকে ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ বাহিনী।

রবিবার বেলেঘাটার দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক যাচ্ছিল সোহাই বাজারের দিকে। আর সেই সময় দুটি যুবক বাইক নিয়ে গোবিন্দপুরের দিক থেকে যাচ্ছিল। তখনই আচমকা ট্রাকটি ধাক্কা মারে বাইককে। তাতেই বাইকে এক যুবক ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।  অন্য এক যুবক ট্রাকের পিছনের চাকায় চাপা পড়ে যায়।  তিনি গুরুত্বর জখম হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ উঠেছে , ট্রাক চালক বাইক আরোহীকে বাঁচানোর জন্য চেষ্টা করেনি। এই দুর্ঘটনার পর লরির চাকা খুলে ভাঙচুর চালায় স্থানীয়রা। শুরু হয় মেন  রোডের মধ্যে বিক্ষোভ। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। এদিনের দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00