Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নজরদারি শুরু মালদা ও হাওড়াতে, বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া ও মালদা: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের পর থেকেই শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় রিমল। হাওড়া, হুগলি,দুই চব্বিশ পরগনা ,দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের(Alipur Weather)। আর সেই দিকটি মাথায় রেখেই হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। হাওড়ার শ্যামপুর এক ও দুই নম্বর ব্লক ইয়সের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পূরণ করার পর কয়েক বছরের মধ্যেই আবার এক ঝড় রিমাল আছড়ে পড়তে পারে হাওড়ার (Howrah)উপকূলবর্তী এলাকায়। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

মোতায়েন রাখা হয়েছে এন ডি আর এফ(NDRF) । ইতিমধ্যেই এক প্রস্থ নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। এছাড়া এই দুই ব্লকে চলছে মাইকিং প্রচার। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে, দুই ব্লক প্রশাসন সূত্রে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবিরও। অন্যদিকে, রবিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। সারা রাজ্যের পাশাপাশি প্রভাব পড়বে মালদাতেও। সেইদিকে লক্ষ্য রেখে তৎপর মালদা(Malda) জেলা প্রশাসন।

এই মর্মে ইতিমধ্যে সমস্ত দফতরের পাশাপাশি মৎস্যজীবী সহ জেলার বিভিন্ন ফেরিঘাটের(Ferighat) কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। আগামী ২৬ এবং ২৭ তারিখ এই ২ দিন জেলার সমস্ত ফেরিঘাট বন্ধ থাকবে। মৎস্যজীবীদের(Fisherman) নদীতে নামতে বারণ করা হয়েছে। জেলা প্রশাসন ভবনে খোলা হয়েছে হেল্পলাইন। ২৪ ঘন্টা খোলা থাকবে পুলিশ কন্ট্রোল রুম। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিডিওদের(BDO)। এক কথায় শক্তিশালী রিমালের মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00