Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজ্ঞাপনে মানহানি, ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চান মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদমাধ্যমে বিজেপির বিজ্ঞাপন নিয়ে এবার সরব হলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার খড়দহের জনসভা থেকে বিজেপি বিজ্ঞাপন ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেখলেন কিভাবে বিজেপি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিল। কলকাতা হাইকোর্টের রায় বলে দিয়েছে এর থেকে নিন্মমানের আর কিছু হতে পারে না।‘

পাশাপাশি এদিনের সভা থেকে মানহানি মামলা করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল সুপ্রিম। তিনি বুধবার সাফ জানিয়ে দিয়েছেন, ‘যারা করেছে তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মানহানির মামলা করব। কারণ প্রমাণ করতে হবে যে আমি কারও থেকে এক পয়সাও খেয়েছি। আর প্রমাণ করতে না পারলে তাঁকে আমাকে ১,০০০ কোটি টাকা দিতে হবে। সেই টাকা জনগণের মধ্যে আমি দিয়ে দেব।  রায় এখন আমার কাছে রয়েছে। তাই খেলাটা এবার শুরু হবে।‘

উল্লেখ্য, সংবাদমাধ্যমে বিজেপির বিজ্ঞাপন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে তৃণমূল। তারপর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য  জানিয়ে দেন , এই ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।  বিজ্ঞাপন নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজের নোটিশ দেয় নির্বাচন কমিশন। তাতেই কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে বিজেপি। তবে বুধবার বিজ্ঞাপন মামলায় রায়দানের ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00