Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন খারাপের মাঝেই এল বিবাহবার্ষিকী, বিরাটকে প্রেম নিবেদন করলেন অনুষ্কা

এবার থেকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ দলের অধিনায়কের পদ থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। তবে হয়তো ভাবতেও পারেননি যে তাঁর কাছ থেকে ওয়ান ডে দলের অধিনায়কের পদটাও কেড়ে নেওয়া হবে। তাই এবার থেকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। পরিস্থিতি যেমন যাচ্ছে তাতে দক্ষিণ আফ্রিকা সফরে খারাপ ফল হলে লাল বলের ক্রিকেটের অধিনায়কত্বও চলে যেতে পারে কিং কোহলির। এমন চাপের এবং মন খারাপের সময়ই শনিবার ছিল তাঁর বিবাহবার্ষিকী। 

মানসিকভাবে বিধ্বস্ত থাকার জন্য এদিন আর সেইভাবে ছবি পোস্ট করে আনন্দে মাতেননি টিম ইন্ডিয়ার ‘রান মেশিন’। তবে তিনি অবসাদে চুপ থাকলেও চুপ থাকলেন না স্ত্রী অনুষ্কা শর্মা। দু’জনের জীবনের বিশেষ এই দিনে তিনি বিরাটকে প্রেম নিবেদন করে দুর্দান্ত একটি  বার্তা দিলেন। 

ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, ‘যারা তোমাকে কাছ থেকে চেনে তারা সত্যিই ভাগ্যবান। তোমাকে নিয়ে যেই সমস্ত ধারনা প্রচলিত রয়েছে, তার বাইরে গিয়ে তোমাকে চেনাটা খুবই দরকার। সব সাফল্যের আগে হল মন যেটাকে চিনতে সবাই পারে না। এইভাবেই সকলের ভালোবাসা নিয়ে চলুক আমাদের আগামীদিনগুলো’। 

বিরাটও পাল্টা তাঁর স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00