Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোদি সরকার

গোপালিকার মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রকে এব্যাপারে নোট দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) মধ্যেই আগামী ৩১ মে শেষ হয়ে যাচ্ছে বাংলার মুখ্যসচিব(Chief Secretary of West Bengal) পদে ভগবতীপ্রসাদ গোপালিকার(B P Gopalika) চাকরির মেয়াদ। যদিও রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার তাঁর মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়েছে। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার এখনও এই বিষয়ে নবান্নকে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। ফলে গোপালিকার চাকরির মেয়াদ বৃদ্ধি হওয়া নিয়ে অন্ধকারেই রয়ে গিয়েছে রাজ্য প্রশাসন। লোকসভা নির্বাচন চলা হেতু রাজ্যে এখন লাগু আছে আদর্শ আচরণবিধি। আর তাই এই পরিস্থিতিতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে পরিবর্তন হলে, সমস্যা হতে পারে বলে মত রাজ্যের প্রশাসনিক মহলের। সেই ক্ষেত্রে গোপালিকার মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রকে এব্যাপারে নোট দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আগামী ৩১ মে চাকরির মেয়াদ শেষ হচ্ছে ভগবতীপ্রসাদ গোপালিকার। আর নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। গোপালিকার আগে রাজ্যের মুখ্যসচিবের পদে থাকা হরিকৃষ্ণ দ্বিবেদ্বীর ক্ষেত্রেও চাকরির মেয়াদ বৃদ্ধির চিঠি এসেছিল মেয়াদ শেষের আগের দিন। ফলে  গোপালিকার ক্ষেত্রেও এখনও সময় রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। কেননা রাজ্যের আবেদন মঞ্জুর না হলে, নতুন মুখ্যসচিব কে হবেন তা নিয়ে আগ্রহ ও কৌতুহল ক্রমশ বাড়ছে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে মুখ্যসচিবের পদের জন্য রাজ্য সরকারকে ৩জন IAS অফিসারের নাম পাঠাতে হবে কেন্দ্র সরকারের কাছে। সেই ৩জনের মধ্যেই কাউকে বেছে নেওয়া হবে বাংলার পরবর্তী মুখ্যসচিব হিসেবে। এই প্রক্রিয়ার জন্য লাগবে অন্তত দু’দিন। কেন্দ্র এবং নির্বাচন কমিশন ভোট চলাকালীন এই ঝুঁকি নেবে না বলেই মত বাংলার আমলামহলের।

যদিও রাজ্যের প্রবীণ আমলাদের একাংশ জানিয়েছেন, মেয়াদ বৃদ্ধির পদ্ধতি বেশ জটিল। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত যে কমিটি রয়েছে, তার বৈঠক হয়। কিন্তু এখন নির্বাচন চলছে বলে সেই বৈঠকের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ মন্ত্রক কমিশনের কাছে সেই প্রস্তাবে সবুজ সঙ্কেত পেলে তবেই নিয়োগ কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে বিষয়টি নিয়ে সদর্থক সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নির্দেশনামা নবান্নে আসবে। সেই পদ্ধতি কত দূর এগিয়েছে, না কি আদৌ এগোয়নি, তা নিয়েও স্পষ্ট বার্তা নবান্নে আসেনি বলেই খবর। যদিও আধিকারিকদের একাংশ জানান, কমিশনের সম্মতি পেলে প্রক্রিয়া মোটেই সময়সাপেক্ষ নয়। তাই আগামী সপ্তাহেও মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধির বার্তা নবান্নে আসতে পারে বলেও অনেকে মনে করছেন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00