Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিলের কপি নিয়ে পালাল পার্লামেন্টের এক সদস্য, হুলুস্থুলুকাণ্ড তাইওয়ানে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতে সংসদে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির ঘটনা অতীতে ঘটেছে। এটা কোনও নতুন ঘটনা নয়। তবে তাইওয়ান পার্লামেন্টে যা ঘটল, তা খুব একটা বেশি দেখা যায় না। পার্লামেন্টে যাতে বিল পাশ না হতে পারে, সেজন্য বিলের কপি নিয়ে ছুট দিলেন পার্লামেন্টের এক সদস্য। তাঁর এই কীর্তি ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওটি ভাইরালও হয়ে গিয়েছে।

সোমবার নবনিযুক্ত প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করবেন লাই চিঙ তে। প্রেসিডেন্ট তাঁর দায়িত্বভার সামলানোর দুদিন আগে ঘটে গেল বেনজির ঘটনা। প্রেসিডেন্ট লাই চিঙ তে-এর দল ডোমেক্র্যাটিভ প্রোগ্রেসিভ পার্টির তাইওয়ান পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নেই। ডেমোক্র্যাটিভ প্রোগ্রেসিভ পার্টির তুলনায় বেশি সদস্য রয়েছে বিরোধী দল কুয়ামিনতঙের। সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ওপর যাতে লাগাম টানা যায়, সেজন্য পার্লামেন্টকে বাড়তি ক্ষমতা দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে গত শুক্রবার একটি বিল পাসকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তাইওয়ানের পার্লামেন্ট। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তাইওয়ান পার্লামেন্টের এক সদস্যকে বিলের কপি নিয়ে পার্লামেন্ট কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। জানা যায়, বিলটি যাতে পাস করাতে না পারে, সেজন্য এই কাণ্ডটি ঘটিয়েছেন পার্লামেন্টের এই সদস্য।

এদিন সকাল থেকেই বিল পাশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাইওয়ান পার্লামেন্টে। বিলের কপি কেড়ে নিতে স্পিকারের আসনে উঠে পড়েছিলেন পার্লামেন্টের সদস্যরা। ডেমোক্র্যাটিক পিউপিলস পার্টি, কুযোমিঙতন ও তাইওয়ান পিউপিলস পার্টির সদস্যরা একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত হুলুস্থুলুকাণ্ড সৃষ্টি হয় তাইওয়ান পার্লামেন্টে।

আসনে নিয়ে এবার বিমানের মধ্যে মারামারি ২ যাত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00