Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২ কোটি টাকার বেশি আর্থিক বরাদ্দ রাজ্যের

আশা করা যাচ্ছে পুজোর আগেই ডাইরেক্ট ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে আর্থিক সাহায্যে পৌঁছাবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলা ভোটের কথা মাথায় রেখেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। রাজ্যে গত ২-মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসার পরেই সেই প্রতিশ্রুতি পূরণের পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেস সরকার। গত ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে বাংলার মহিলাদের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম পূরণের কাজ সারে রাজ্য সরকার। এবার সেই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করল মহিলা, সমাজ ও শিশু কল্যাণ মন্ত্রক। দফতরের তরফে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক আকাউন্টে ৫০০ ও ১০০০ টাকা মাসিক হাতখরচের জন্য প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জন্য ২২ টি জেলাকে মোট দু-কোটি ৪৮ লক্ষ টাকা ভাগ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায়।

যেহেতু এই দুটি জেলা থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বেশিরভাগ মহিলারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাই দুই ২৪ পরগনাতে বরাদ্দ বাড়ানো হয়েছে দফতরের তরফে। ২০২১-এর নির্বাচনে মহিলা ভোটারদের ঘাসফুলে শিবিরের দিকে টানতে মাস্টারস্ট্রোক হিসেবে কাজ দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ বাড়ির মহিলারা মাসিক ৫০০ টাকা ও তফশিলি জাতি ও তফশিলি উপজাতি ভুক্ত মহিলারা ১০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন বলে সরকারের তরফে জানানো হয়। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পেই সবচেয়ে বেশি সাড়া ফেলে দেয়। যার ক্ষেত্রে আর্থিক সাহায্যের জন্য বিশ্ব ব্যাঙ্কের কাছে সাহায্য চাওয়া হয় বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে আবেদন জমা পড়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য তাই কিছুদিন দেরী হচ্ছে আর্থিক সাহায্য পাঠাতে। আশা করা যাচ্ছে পুজোর আগেই ডাইরেক্ট ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে আর্থিক সাহায্যে পৌঁছাবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে।

‘দুয়ারে সরকার’ শিবিরে স্বাস্থ্যসাথীকে টেক্কা লক্ষ্মীর ভান্ডারের,, জমা পড়ল ৩ লক্ষ আবেদন

প্রথম দিনেই সুপারহিট ‘দুয়ারে সরকার’, সব প্রকল্পকে টেক্কা লক্ষ্মীর ভাণ্ডারের

সুখবর, ফের বসছে ‘দুয়ারে সরকার’, কবে থেকে শিবির শুরু?

ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড

‘দুয়ারে সরকার’ নিয়ে সরকারি আধিকারিকদের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

দ্বিতীয় দফায় রাজ্যে শুরু দুয়ারে সরকার কর্মসূচি

২ জেলায় দুয়ারে শিবিরে বাড়তি নজর জনজাতি গ্রামে

দুয়ারে সরকারের প্রথম দিনেই সাড়ে ৪ লক্ষ মানুষের যোগদান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00