Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ের মনোকিনিতে সেজে নেটমহলে ঝড় তুললেন বয়স ৪০-এর স্বস্তিকা

এবার মনোকিনিতে প্রকাশ্যে এসে আলোচনায় এলেন স্বস্তিকা। গতকাল স্নানপোশাকে সেজে প্রকাশ্যে এলেন টলিউডের এই দাপুটে অভিনেত্রী। যাই হোক, এই মুহূর্তে বাংলায় তপ্ত দাবদাহ বৃষ্টির ঝাপটায় মজে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাশাপাশি এখন বিকিনি-মনোকিনি তে উদয় হচ্ছেন টলিউড অভিনেত্রীরাও। আর তাঁদের রূপ-ফিগারের সঙ্গে ভালভাবেই এঁটে যায় এই বিদেশী পোশাকটি। টলিপাড়ার রোশনি অদ্রিজা-সহ একাধিক অভিনেত্রীরা ইতিমধ্যেই বিকিনি লুকে সামনে এসেছেন। তবে বিকিনি পোশাক শুধুই জিরো ফিগারের রমণীদের জন্যে, তা কিন্তু একেবারেই নয়। আসলে পোশাক নির্বাচন মনের উপর। আরামদায়ক মনে হয়, সেটাই পরা উচিত। আর এক্ষেত্রে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। তাঁর পোশাক নির্বাচন জ্ঞান সত্যই অনবদ্য। আকারে তিনি স্থূলকায় ঠিকই, কিন্তু অবলীলায় সবরকম পোশাক পরতে ভালবাসেন তিনি। এতে কটাক্ষ হন ঠিকই, কিন্তু কিছুর ধার ধারে না অভিনেত্রী।

বছর ২৪ এর একটি মেয়ে আছে তাঁর, কে বলবে? দিন কয়েক আগেই মমতা শংকরের শাড়ির আঁচল বিতর্কে সোজা সাপটা জবাব দিয়েছিলেন স্বস্তিকা। এবার মনোকিনিতে প্রকাশ্যে এসে আলোচনায় এলেন স্বস্তিকা। গতকাল স্নানপোশাকে সেজে প্রকাশ্যে এলেন টলিউডের এই দাপুটে অভিনেত্রী। যাই হোক, এই মুহূর্তে বাংলায় তপ্ত দাবদাহ বৃষ্টির ঝাপটায় মজে গিয়েছে। প্রাণ জুড়োনো বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছেন বাংলার মানুষ। আবহাওয়া বেশ খানিকটা শীতল। কিন্তু শীতল আমেজে মুহূর্তে আগুন ধরালেন স্বস্তিকা। বৃষ্টিভেজা আবহাওয়ায় মনোকিনিতে ছবি দিলেন অভিনেত্রী। আর তা দেখেই পুরুষ হৃদয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বয়স ৪০-এর কোঠা পেরোলেও মনোকিনিতে তাঁকে দেখে বোল্ড-আউট নেটিজেনরা।

সাদা-কালো মনোকিনিতে ধরা দিয়ে স্বস্তিকা লেখেন, ‘বৃষ্টি নামার আগে…’। তবে অভিনেত্রীর ছবি দেখে যেমন প্রশংসা করেছেন তাঁর ভক্তরা। তেমনি ধেযে এসেছে সমালোচনার ঝড়। একজন বিদ্রুপ করে লেখেন, ‘ওটা থাই, না থাইল্যান্ড ?’ আরেকজন লেখেন, ‘সবাইকে সবকিছুতে মানায় না। যারে যেটা মানায় সেটাই পরা উচিত। বুড়ি হয়ে অযথা ২১ বছরের যুবতী সাজতে যেও না’। তবে এই মনোকিনি অভিনেত্রীর মেয়ে অন্বেষার। নিজের মনোকিনিতে মাকে দেখেই কমেন্টে গিয়ে অন্বেষা লেখেন, ‘এটা তো আমার সুইমস্যুট।’ আর মেয়ে সেটা ভুলেই বাড়িতে ফেলে গেছে। এবার ২৪ বছরের মেয়ের সুইম স্যুইটেই ঝড় তুললেন ৪০ এর স্বস্তিকা। বয়স নিয়ে কখনই লুকোছোপা করেন না তিনি।

ঋতুপর্ণা- স্বস্তিকা সহ টলিউডের চার অভিনেত্রীর ওপরে ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চাইছে সমাজের সর্বস্তরের মানুষ: স্বস্তিকা

‘নবান্ন অভিযানে লুকিয়ে রাজনৈতিক স্বার্থ’, স্বস্তিকার পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘আমি তাঁর সবচেয়ে বড় অনুরাগী’, চঞ্চল চৌধুরীর জন্মদিনে মিষ্টি পোস্ট স্বস্তিকার

ভোটার তালিকায় নাম নেই, ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিলেন স্বস্তিকা

তিনি আর নন শুধু নায়িকা, স্বস্তিকা এখন গায়িকাও

সাইবার ক্রাইমের শিকার স্বস্তিকা! অনুরাগীদের সতর্ক, কী পদক্ষেপ নিলেন?

IPL-এর মাঠে কুকুরকে লাথি! অমানবিক কাণ্ড নিয়ে গর্জে উঠলেন স্বস্তিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00