Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুঞ্চেতে বায়ুসেনার উপরে হামলাকারীদের ছবি প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মধ্যেই গত শনিবার (৪ মে) জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে বায়ু সেনার কনভয়ে হামলা চালিয়েছিল  জঙ্গিরা। বুধবার সামনে এল ওই  হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গির ছবি।হামলাস্থলে থাকা সিসিটিভি ঠুটেজ থেকেই সন্দেহভাজন তিন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে।

গত ৪ মে জম্মু-কাশ্মীরের পুঞ্চেতে বায়ু সেনার কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। হামলায় ভারতীয় বায়ু সেনার এক জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও চার জওয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুঞ্চের শাহশিটার কাছে ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতেই ফিরছিলেন জওয়ানরা। সুরনকোটের সানাই গ্রামের কাছে বায়ু সেনার কনভয় লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কনভয়ে থাকা দুটি গাড়ি লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে গুলি ছুটে আসে। আর আচমকা গুলিবৃষ্টির মধ্যে পড়ে গিয়ে হতচকিত হয়ে যান বায়ু সেনার জওয়ানরা। জঙ্গিদের গুলিতে আহত হন পাঁচ বায়ুসেনা জওয়ান। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর সদস্যরা। আহত পাঁচ জওয়ানকে এয়ারলিফট করে উধমপুরের বায়ু সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ওই হামলার ঘটনায় জড়িতদের ধরতে বিশেষ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। যেখানে হামলা চলেছিল সেই সানাই গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ থেকেই তিন হামলাকারী ইলিয়াস, হাদুন এবং আবু হামজাকে শনাক্ত করা হয়। এর মধ্যে ইলিয়াস পাক সেনাবাহিনীর প্রাক্তন কমান্ড্যার। আবু হামজা নিষিদ্ধ জঙ্গি সংগঠন  লস্কর-ই-তৈবার কম্যান্ডার। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে প্রকাশিত স্কেচ অনুসারে, হামজার মাঝারি গড়ন এবং গায়ের রঙ ফর্সা। বয়স  ৩০-৩২ বছর।  তাকে ধরার জন্য ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। জঙ্গিরা বায়ু সেনার কনভয়ে হামলা চালানোর জন্য  উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাসল্ট রাইফেল, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এম৪ এবং রাশিয়ার  একে-৪৭ ব্যবহার করেছিল।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00