Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের পকেট থেকে ২৪ লাখ টাকা দিয়ে সেতু বানালেন মেদিনীপুরের গোপাল

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নিজামপুর ও পার্বতীপুরের মাঝে কাঁসাই নদীতে ছিল বাঁশের সাঁকো। পারাপারে খুব সমস্যা হত স্থানীয় বাসিন্দাদের। শেষ পর্যন্ত মুশকিল আসান করতে এগিয়ে এলেন নিজামপুর গ্রামের বাসিন্দা গোপাল মল্লিক। নিজের সঞ্চয়ের ২৪ লক্ষ টাকা ব্যয় করে কাঁসাই নদীর ওপর তৈরি করে ফেললেন আস্ত একটি সেতু। সেতুটি দ্বিতীয় হুগলি সেতুর মতো দেখতে।

জানা গিয়েছে, নিজামপুরের বাসিন্দা গোপাল মল্লিক নদীতে ডিঙি পারাপার করান। প্রতিদিনই প্রচুর মানুষকে ডিঙি পারাপার করান তিনি। দিনের পর দিন গোপালবাবু দেখেছেন, কতটা কষ্ট সহ্য করে এলাকার মহিলা থেকে শুরু করে বয়স্করা পারাপার করছেন। অনেকদিন থেকেই গোপালবাবু নদীর ওপর একটি সেতু তৈরি করার সংকল্প করেছিলেন। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেন। তিল তিল করে টাকা জমান তিনি। ২৪ লক্ষ টাকা ব্যয় করে ব্যক্তিগত উদ্যোগে কাঁসাই নদীর ওপর তৈরি করে ফেললেন আস্ত একটা সেতু। সেতুটি দেখতে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর মতো। নীচে কোনও পিলার ছাড়াই সেতুটি তৈরি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সেতুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

নতুন এই সেতু উদ্বোধন হওয়ার ফলে নিজামপুর তিলন্দ, বালক রাউত, রবিদাসপুর, সৈয়দ করিম, নন্দনপুর, বসন্তপুর, গোবিন্দপুরের মতো ১৫ থেকে ২০টি গ্রামের মানুষের কষ্টের অবসান হল। এর আগে কেউ অসুস্থ হলে নদীর এপার থেকে ওপারে সরাসরি যাওয়া যেত না। বাঁশের সাঁকো থাকায় অ্যামুলেন্স নিয়ে পারাপার করা যেত না। এপার থেকে ওপারে যেতে হলে ৫ থেকে ৬ কিলোমিটার ঘুরপথে যেতে হত। কিন্তু নতুন সেতু তৈরির ফলে সেই সমস্যা দূর হল। সেতু তৈরি করে গোপাল জানালেন, ‘চোখের সামনে স্থানীয় মানুষের কষ্ট দেখেছি। নেতামন্ত্রীদের অনেক আশ্বাস শুনেছি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। অনেকদিন ধরেই ভাবছিলাম, ব্রিজ বানাব। শেষ পর্যন্ত তা করতে পেরেছি। ভালো লাগছে।‘ নতুন সেতু পেয়ে স্বভাবতই খুশি গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনেকেই গোপালকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, ‘এতদিন ধরে কী যে কষ্ট সহ্য করতে হত কি বলব। অনেকেরই তো টাকা থাকে। কিন্তু কজন মানুষের জন্য ভাবেন। গোপালবাবুর মতো মানুষ ভগবানেরই দান।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00