Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশেষভাবে সক্ষম যুবকের সঙ্গে দুর্ব্যবহার, ট্রোলিংয়ের মিষ্টি জবাব কাজলের

আমার জীবনে একবারের জন্য, আমার ভাই ভারতের মতো একটি সমাজে চাকরি পেয়ে ভাল অনুভব করেছিল, কিন্তু অভিনেত্রী আমার ভাইয়ের অবস্থা বুঝে তাঁকে সম্মান করে নি। এখন সে অন্য কারও সঙ্গে কথা বলতে লজ্জা বোধ করে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ট্রোলের মুখোমুখি হন সেলিব্রিটিরা। বর্তমান তো বটেই মাঝে মধ্যে তাঁদের অতীতও বাইরে চলে আসে। যেমনটা হয়েছে অভিনেত্রী কাজলের ক্ষেত্রে। অভিনেত্রীর জীবনের কয়েক বছর আগের একটি ঘটনা নতুন করে ‘ভাইরাল’ হল। বছর কয়েক আগে একজন সামাজিক মাধ্যমে কাজলের নামে গুরুতর অভিযোগ এনেছিলেন। তাঁর দাবি ছিল, মুম্বইয়ের একটি রেস্তরাঁয় নিজের ভাইয়ের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন কাজল! তাঁর কথায়, ‘গতকাল আমার ভাই যে রেস্তরাঁয় কাজ করে, সেখানে বন্ধুদের নিয়ে খেতে এসেছিলেন কাজল। কিন্তু আমার ভাই বিশেষভাবে সক্ষম। কিন্তু তা সত্ত্বেও আমার ভাইয়ের উপর বিল দেওয়ার দায়িত্ব চাপানো হয়। কারণ আমার ভাই কাজলের গুণমুগ্ধ।

ভক্ত হওয়ার কারণেই কর্তৃপক্ষ কাজলের বিল দেওয়ার দায়িত্বটি তাঁকে দেয়। আর আমার ভাই কাজলকে সামনে দেখে আনন্দে কাঁদতে শুরু করেন। তাতে কাজল বলে ওঠেন, হয়ে গিয়েছে? নাটক বন্ধ করে এ বার বিলটা দিন। আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, সে অটিজম স্পেকট্রামের রোগী। সে জুহুর একটি উচ্চমানের রেস্তোরাঁয় কাজ করত, যেখানে লোকে তাকে কাজ করতে উৎসাহিত করত। সে কাজলের একজন বিশাল ভক্ত। তাই কাজল তাঁর রেস্তোরাঁয় এসেছে দেখে খুবই মজা পেয়েছিলেন সে। আমার জীবনে একবারের জন্য, আমার ভাই ভারতের মতো একটি সমাজে চাকরি পেয়ে ভাল অনুভব করেছিল, কিন্তু অভিনেত্রী আমার ভাইয়ের অবস্থা বুঝে তাঁকে সম্মান করে নি। এখন সে অন্য কারও সঙ্গে কথা বলতে লজ্জা বোধ করে।’

নতুন করে নেট দুনিয়ায় এই ‘পোস্ট’ ভাইরাল হতেই নেটমাধ্যমের একাংশ কাজলের সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন। কারও মতে, বিশেষ ভাবে সক্ষম একজন অনুরাগীর সঙ্গে এ রকম ব্যবহার করে ঠিক করেননি কাজওল। তবে কাজল নিজে এই প্রসঙ্গে কিছু বলেননি। কিন্তু মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে কাজল একটি রহস্যময় বার্তায় লেখেন, ‘‘যখন আপনি অযৌক্তিক কিছুর জন্য তৈরি থাকেন না, তখন নিজেকে গোছানোর জন্য সময় লাগে।’’ এরপরই নেটপাড়ার কিছুজনের মত সরাসরিভাবে নাহলেও তিনি ওই ট্রোলিংয়েরই জবাব দিলেন। সম্প্রতি কাজল কলকাতায় এসেছিলেন, তাঁর আসন্ন হিন্দি ছবি ‘মা’-এর শুটিংয়ে। বোলপুর ছাড়াও উত্তর কলকাতা ও পার্ক স্ট্রিটে ছবির শুটিং করেছেন তিনি। এর পর দর্শক ‘দো পাত্তি’ ছবিতে কাজলকে দেখবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00