Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল’ অভিমত মমতার

মমতার অভিযোগ, বিজেপি দেশের প্রকৃত সম্পদদের সম্মান করতে জানে না। বিজেপি সরকার ভারতরত্নের মতো সম্মান প্রদানের ক্ষেত্রেও রাজনীতি করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী জনসভা থেকে শনিবার তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিজেপিকে নিশানা বানালেন বিনোদন জগতের বিশেষ করে বলিউডের দুই জনপ্রিয় তারকাকে ভারতরত্নের মতো সম্মাণের থেকে বঞ্চিত করার ঘটনাকে হাতিয়ার করেও। এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটিতে মমতা এক নির্বাচনী জনসভায় যোগ দেন। আসানসোলের তৃণমূল প্রার্থী তথা বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহার(Shatrughan Sinha) সমর্থনে সেই সভা করেন তৃণমূলনেত্রী। সেই সভা থেকেই তিনি অভিযোগ করেন যে, বিজেপি(BJP) দেশের প্রকৃত সম্পদদের সম্মান করতে জানে না। বিজেপি সরকার ভারতরত্নের মতো সম্মান প্রদানের ক্ষেত্রেও রাজনীতি করে। কার্যত মমতা এদিন বিজেপির বিরুদ্ধে বলিউডের বেশ কিছু তারকার সুপ্ত ক্ষোভকে চাগিয়ে দিয়েছেন।

এদিন মমতা বলেন, ‘অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) আর শত্রুঘ্ন সিনহার ভারতরত্ন পাওয়া উচিত ছিল। এই সরকার, এরা সম্মান দেয়নি। আমি শত্রুঘ্ন সিনহাকে বাংলায় সম্মান দিয়ে নিয়ে এসেছি। আমরা দেশের ক্ষমতায় থাকলে আরও আগেই অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দিতাম।’ উল্লেখ্য, শত্রুঘ্নের পাশাপাশি মমতার সঙ্গে খুব ভালো সম্পর্ক ও যোগাযোগ রয়েছে বচ্চন পরিবারেরও। মমতার জমানায় শত্রুঘ্ন ও অমিতাভ একাধিকবার সপরিবারে কলকাতা চলচ্চিত্র উৎসবে যেমন যোগ দিয়েছেন তেমনি একুশের ভোটে জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচার করতেও এসেছিলেন। আবার গতবছর রাখিপূর্ণিমার দিন মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়ে তাঁকে রাখি পরিয়ে এসেছিছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সময়ও বর্ষীয়ান, কিংবদন্তি অভিনেতার ভারতরত্নের দাবিতে সরব হয়েছিলেন মমতা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00