Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিল আরবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে চরম পদক্ষেপের পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে ব্যক্তিগত মালিকানাধীন ব্যাঙ্কটিকে নতুন করে অ্যাকাউন্ট খোলা এবং অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বর্তমানে যারা ব্যাঙ্কটির গ্রাহক রয়েছেন এবং যাদের ক্রেডিট কার্ড রয়েছে, তাদের চিন্তার কোনও কারণ নেই। কেননা, তাদের পরিষেবা দিয়ে যেতে পারবে বেসরকারি ব্যাঙ্কটি।

আরবিআইয়ের তরফে এদিন এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২ ও ২০২৩ সালে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের তথ্য-প্রযুক্তি কাঠামো পরিদর্শন করা হয়। সেই পরীক্ষার ফল মোটেও সন্তোষজনক নয়। ব্যাঙ্কের তথ্য প্রযুক্তি কাঠামোয় ব্যাপক খামতি ধরা পড়েছে। গ্রাহকদের গোপনীয় সুরক্ষিত নয় বলে স্পষ্ট প্রমাণ মিলেছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ। যে কারণে নতুন করে অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের সাহায্যে নতুন গ্রাহক অন্তর্ভুক্ত করা এবং ক্রেডিট কার্ড ইস্যু করার উপরে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের ৩৫এ ধারা অনুযায়ী কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষমতার কাটছাঁট করা হয়েছে।’

২০০৩ সালে ব্যাঙ্ক খোলার ছাড়পত্র পেয়েছিল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। গত ২০ বছরে ব্যাঙ্কের তরফে ৪৯ লক্ষ গ্রাহককে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। এছাড়া ২৮ লক্ষের বেশি গ্রাহককে ডেবিট কার্ড প্রদান করা হয়েছে। দেশজুড়ে ব্যাঙ্কের মোট শাখার সংখ্যা ১,৭৮০ এবং গ্রাহকের সংখ্যা ৪ কোটি ১২ লক্ষ। ব্যাঙকটিতে কর্মরত রয়েছেন লক্ষাধিক কর্মী এবং আধিকারিক। ব্যাঙ্কের খাজাঞ্চিখানায় জমা রয়েছে ৩ কোটি ৬১ লক্ষ টাকা।

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

কমছে না বাড়ি-গাড়ির EMI, টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

বিগত ১০ বছরে মধ্যবিত্তের সঞ্চয়ে ধস, ঋণ নেওয়ার চাহিদাও সর্বকালীন উচ্চতায়

বিদেশি মুদ্রার ভাণ্ডার ক্রমশই নিম্নমুখী, ২ মাসের মধ্যে সর্বনিম্ন

অপরিবর্তিত রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের ইএমআই বাড়ছে না

২,০০০ টাকার নোট নিয়ে বড়সড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

ব্যাঙ্ক অফ বরোদা-সহ তিন ব্যাঙ্ককে মোটা টাকা জরিমানা RBI-র

২,০০০ টাকার নোট বদলের সময়সীমা বেড়ে ৭ অক্টোবর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00