Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়গ্রামের সাঁকরাইলে চাষের জমিতে দুটি হাতির লড়াইয়ে ২ বিঘা জমির ধান নষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: ঝাড়গ্রাম প্রশাসনিক জেলার সাঁকরাইল ব্লকের নিজ বাকড়া এলাকায় চাষের জমিতে দুটি হাতির লড়াইতে নষ্ট কয়েক বিঘা জমির ফসল। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খড়গপুর বনবিভাগের বারডাঙ্গা বিটের(Bardanga Beat) অন্তর্গত ঝাড়গ্রামের(Jhargram) সাঁকরাইল ব্লকের নিজ বাকড়া এলাকার শুক্রবার চাষের জমিতে দুটি হাতির লড়াই করে। যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । দূর থেকে গ্রামবাসীরা দুটি হাতির লড়াই দেখেন ।

ওই দুটি হাতি প্রায় তিন ঘন্টা ধান চাষের জমিতে নিজেদের মধ্যে লড়াই করে। দুটি হাতি ধান চাষের জমিতে লড়াই করে প্রায় ২ বিঘা জমির ধান চাষ নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। যেভাবে দুটি হাতি নিজেদের মধ্যে লড়াই শুরু করে তাতে যেকোনো সময় এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

সেই সঙ্গে দুটি হাতির(Elephant) গর্জন শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বন দপ্তরের কর্মীরা ওই দুটি হাতিকে আলাদা করে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। সেই সঙ্গে ঘটনাস্থলে থেকে ওই দুটি হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দপ্তরের কর্মীরা।একদিকে তাপপ্রবাহ, অপরদিকে ধান জমিতে হাতির লড়াই অতিষ্ঠ করে তুলেছে জঙ্গলমহলবাসীকে ।প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের জনবসতিপূর্ণ এলাকায় খাদ্যের সন্ধানে হানা দিচ্ছে হাতির দল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00